প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Anubrata CBI: রক্ষাকবচহীন কেষ্টকে ফের তলব সিবিআইয়ের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবার সকালে বোলপুর পার্টি অফিসে যখন তাঁকে বগটুই কাণ্ডে সিবিআই তদন্তে প্রশ্ন করা হয়, কেমন এগোচ্ছে? জবাবে তিনি বলেছিলেন, সিবিআই দারুণ করছে । কিন্তু সেটা বলার পরেও রেহাই মিলল না অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলার তদন্তে ফের তাঁকে তলব করল সিবিআই । কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে খবর, আগামী ৬ মার্চ বুধবার সকাল ১১টায় তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে।

এর আগে তিন বার সিবিআইয়ের হাজিরা এড়িয়েছিলেন তিনি। হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেছিলেন এই তৃণপমূল নেতা। কিন্তু সিঙ্গল বেঞ্চ তা খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেন তিনি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও কেষ্ট মণ্ডলের আবেদন খারিজ করে দিয়েছিল।

এর আগে কখনও ভোটের ব্যস্ততা, কখনও শরীর খারাপের কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। হাইকোর্টে রক্ষাকবচ খারিজ হওয়ার পর আইনজ্ঞদের অনেকের বক্তব্য ছিল, এবার অনুব্রতকে সিবিআই ডাকলে তাঁকে যেতেই হবে। অন্য পথ আর নেই। নইলে সিবিআই আরও কড়া পদক্ষেপ করতে পারে। এখন দেখার কী করেন অনুব্রত।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন