প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
জন্মাষ্টমী তিথিতে বনগাঁর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে দেবী দুর্গার কাঠাম পূজোর শুরু: দেখুন ভিডিও বনগাঁর স্বাদমোতী হোটেলে মিলল পচা মাংস ও মেয়াদ উত্তীর্ণ আলু , মিলেছে পোকা-মাকড়! বারবার অভিযানেও বদলাচ্ছে না অস্বাস্থ্যকর ছবি ৪ হাজার টাকার ইলিশ নিয়ে পগারপার মহিলা , মধ্যমগ্রাম মাছের বাজারের এমন কাণ্ডে হতবাক স্থানীয় ব্যবসায়ীরাও মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে বাঙালির আবেগ উস্কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোর পরই পুরভোট! আপনার এলাকা কি তালিকায় আছে? আগামিকাল জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন, প্রস্তুতি তুঙ্গে

Amul Advertisement:‘কেষ্টা ব্যাটাই চোর!’ জন্মাষ্টমীতে আমূলের বিজ্ঞাপনে চমক

deshersamay

Share article:

দেশের সময় : কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর পুরাতন ভৃত্য কবিতায় লিখেছিলেন—ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর / যা-কিছু হারায়, গিন্নি বলেন, “কেষ্টা বেটাই চোর”।

শুক্রবার জন্মাষ্টমীর সকালে সোশ্যাল মাধ্যমে মাখনের বিজ্ঞাপনে সেখান থেকেই লাইন তুলে আনল আমূল। আমূল মাখনের ছবি দিয়ে তাতে লেখা “কেষ্টা ব্যাটাই চোর”!

https://twitter.com/AmulBangla/status/1560477007393067009?t=jKa8uTdR16qbLemiEF6RAw&s=19

শ্রীকৃষ্ণ তথা গোপালের মাখন চুরি করে খাওয়া নিয়ে বাংলা, মৈথিলী, হিন্দি সাহিত্যে কবিতা, গানের অন্ত নেই। অনুপ জলোটার গাওয়া “ম্যায় নেহি মাখন খায়ো ও মাইয়া মোরি” গানটি নব্বইয়ের দশকে বাণিজ্যিকভাবে দারুণ সফল হয়েছিল। কিন্তু আমূল বুদ্ধিমত্তার সঙ্গে যে লাইন বেছে নিয়েছে, তাতে তর্কপ্রিয় বাঙালি তারিফ না করে পারছে না।

বিজ্ঞাপন বিশেষজ্ঞরা বলছেন, এমনিতে আমাদের রোজকারের জীবনে সাদামাটা অনেক কথা থাকে যেগুলি হয়তো সবসময়ে কানে বাজে না। কিন্তু শব্দ বা শব্দবন্ধ সময়ের গুণে অনন্য হয়ে ওঠে। এ ক্ষেত্রেও তাই হয়েছে। সময় ও পরিস্থিতির গুণে আমূলের বিজ্ঞাপনটি তাই সহজেই সাধারণ মানুষের মনে ধরেছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন