প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

‘আইনের গেরো ‘পেট্রাপোলে খোলা আকাশের নিচে যশোর রোডে প্রায় দু’ঘন্টা শুয়ে কাটাতে হল বাংলাদেশি রোগীকে : দেখুন ভিডিও

deshersamay

Share article:

বাংলাদেশের পুরাতন ঢাকার বাসিন্দা স্কুল পড়ুয়া মনোরমা খাতুন কলকায় এসেছিলেন চিকিৎসার জন্য । বুধবার  দুপুরে দেশে ফেরার পথে পেট্রাপোল সীমান্তে নোম্যান্স ল্যান্ডের কাছে খোলা আকাশের নিচে যশোর রোডের উপরে অ্যাম্বুলেন্স স্ট্রেচার ট্রলিতে টানা প্রায় দুঘন্টা শুয়ে কাটালেন  তীব্র গরমের মধ্যে।

সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত স্থানীয় বাসিন্দা রাজীব রায় বলেন, এখানে কড়া প্রহরায় বিএসএফ জওয়ান থাকলেও বিশেষ কোন চিকিৎসা দল না থাকায় অনেক সময় মুমূর্ষ রোগীদেরকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় । এদিন  বাংলাদেশি তরুণী মনোরমা খাতুনকে প্রায় দু’ঘন্টা সীমান্তের গেটের কাছে  অসহায় ভাবে অপেক্ষা করতে দেখা যায় । সীমান্তে ঘুবতে এসে এই দৃশ্য দেখে  কলকাতার বাসিন্দা অতনু মন্ডল বলেন অমানবিক ।

এক বিএসএফ অধিকারিক  জানান, বৈধ কাগজ খতিয়ে দেখতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। তবে রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় । দেখুন ভিডিও

প্রসঙ্গত উল্লেখ্য,পশ্চিমবঙ্গের পেট্রাপোল বা হরিদাসপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ ও ভারত উভয় দেশের যাত্রীরা যাতায়াত করে।এই স্থল সীমান্ত পথে ভারত-বাংলাদেশের সবচেয়ে বেশি আন্তর্জাতিক বাণিজ্য হয়। প্রতিদিন এই পথে দুই দেশের হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় পেট্রাপোল সীমান্ত। বুধবার সকালে সেই সীমান্ত ঘুরতে গিয়ে দেখা গেল এক বাংলাদেশি যাত্রীর দুর্ভোগের  চিত্র।

Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন