প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Adhir Ranjan Chowdhury: মোদী বিরাট টুপি পড়ে ঘুরে বেড়াচ্ছে, বহরমপুরের মঞ্চ থেকে কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার বহরমপুরের টেক্সটাইল মোড়ে পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস কর্মীদেরকে উদ্বুদ্ধ করতে সভা করলেন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন সভায় উপস্থিত ছিলেন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক চেল্লা কুমার। নিয়োগে দুর্নীতি, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি-সহ একাধিক ইস্যু নিয়ে এই সভা হয়, কারণ বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন।

শাসকদল থেকে অনেক কর্মী ও রানিনগর ১ নং ব্লক এর প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলাম এদিন কংগ্রেসে যোগদান করেন। এদিন অধীর চৌধুরী বলেন, ‘আগে পঞ্চয়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের ভোট দিতে দেওয়া হয়নি। এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পুলিশ মিলে আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাবে। তাই এখন থেকে পুলিশ যেখানে অত্যাচার করবে সেখানে পুলিশের বিরুদ্ধে যতদূর আন্দোলন করা যায় ততদূর আন্দোলন করা হবে।’ হুঁশিয়ায় দেন অধীর।

আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস অংশগ্রহণ করবে। কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় আবার ক্ষমতা ফিরে পাচ্ছে। কংগ্রেসকে শেষ করা যাবে না বলেও কংগ্রেস কর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিশাল সংখ্যক কর্মীর উপস্থিতিতে কিছুটা নিজেও উদ্বুদ্ধ হয়ে পুরোনো ফর্মে ফিরে গিয়ে বলেন,  ‘২০২৪ নির্বাচনে আমরা জয়ী হব। যারা বলত কংগ্রেস মরে গেছে। আজকে কর্মীদের উপস্থিতিটা দেখুন। অনেক কংগ্রেস কর্মী তৃণমূল দলে যোগ দিয়ে ভেবেছিল তারা অনেক কাজ করবে। তাদের সেই মোহভঙ্গ হয়েছে আর সেই কারণে জেলার বিভিন্ন ব্লক থেকে শয়ে শয়ে কর্মীরা যোগদান করছে আমাদের দলে।’

অধীরের দাবি, ‘মোদীও কংগ্রেসকে আটকাতে পারবে না, দিদিও কংগ্রেসকে আটকাতে পারবে না। আর সেই কারণের গুজরাতে বিপর্যয় হল আর মোদী বিরাট টুপি পড়ে ঘুরে বেড়াচ্ছে । মানুষের ভালোমন্দ নিয়ে চিন্তিত নয় এরা । সারা দেশে মোদী উৎসব চলছে।’ বিজেপি ও তৃণমূলকে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন