প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Acid Attack: মাধ্যমিক দিতে যাওয়ার সময় অ্যাসিড হামলা কিশোরীকে! অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ভয়ঙ্কর ঘটনা বীরভূমের নলহাটিতে। মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে অ্য়াসিড হামলার শিকার হল এক ছাত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, ওই ছাত্রীর স্বামীই অ্যাসিড ছুড়ে মারে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মাধ্যমিকের শেষ পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল ওই ছাত্রী। রাস্তায় স্বামীর সঙ্গে তাঁর ঝগড় শুরু হয়। অভিযোগ, সেই সময়েই মেয়েটির দিকে অ্যাসিড ছুড়ে মারে তার স্বামী। ঝলসে যায় মেয়েটির হাত-পা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই।

ওই ছাত্রীর বাড়ি বীরভূমের নলহাটি থানা এলাকায়। বছর দুয়েক আগে একই থানার সরধা গ্রামে রাজেশ শেখের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিনমাসের একটি সন্তান রয়েছে। বিয়ের পর মেয়েটি আটগ্রাম হাইস্কুল থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। আজ সকালে গার্লস হাইস্কুলের পাশে সেচ দফতরের অফিসের পিছনে পুকুর পারে ওই ছাত্রী স্বামীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। তখনই স্বামী তার মুখে অ্যাসিড ছুড়ে দেয়। মুখ বেঁচে গেলেও মেয়েটির হাত-পা পুড়ে গেছে বলে জানা গেছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন