প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Acid Attack:স্ত্রীর গায়ে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগে হাবরায় গ্রেফতার স্বামী

deshersamay

Share article:

দেশের সময়, হাবরা,উত্তর ২৪ পরগনা: অশান্তির সময় স্ত্রীর গায়ে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে অশোকনগরের মানিকনগর এলাকায়।

ওই এলাকার খাসের মাঠ পাড়ায় থাকেন কঙ্কন মল্লিক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকে স্ত্রীর সঙ্গে কঙ্কনের ঝগড়া চলছিল। আচমকাই ঘরের ভিতর থেকে ওই বধূর আর্তনাদ করতে বাইরে বেড়িয়ে আসেন। চিৎকার শুনে সেখানে ছুটে যান পড়শিরা। দেখেন, ভেজা অবস্থায় ওই মহিলা কাতরাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা বুঝতে পারেন, ওই মহিলার উপর অ্যাসিড ছোঁড়া হয়েছে। তড়িঘড়ি তাঁরা ওই বধূকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আক্রান্তের অভিযোগ, সকাল থেকে স্বামী কঙ্কনের সঙ্গে তাঁর অশান্তি হচ্ছিল। এক সময় অশান্তি চরমে ওঠে। সেই সময় বাথরুমে রাখা অ্যাসিডের বোতল তাঁর গায়ের ছুঁড়ে মারে কঙ্কন। তিনি দৌড়ে ঘর থেকে বেরিয়ে যান।
হাবরা হাসপাতালের চিকিৎসকরাই পুলিশকে খবর দিয়েছিলেন। তারা হাসপাতাল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। ইতিমধ্যেই, মহিলার গোপন জবানবন্দি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন