প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Abhishek Banerjee : কলকাতা ফিরলেন তৃণমূল সাংসদ ,চোখের চিকিৎসা করতে নিউ ইয়র্কে  গিয়েছিলেন অভিষেক

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ শহরে ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় দমদম বিমান বন্দরে কালো গেঞ্জি, নীল জিন্স পরা অভিষেককে দেখা গেল গাড়িতে। এদিন সন্ধ্যা ৭টা ৫ নাগাদ ফ্লাই এমিরেটসের বিমানে দুবাই থেকে কলকাতা ফেরেন।

আগেই জানিয়েছিলেন ২০ তারিখ ফিরতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। সেই মতোই চোখের চিকিৎসা করিয়ে নির্ধারিত দিনেই ফিরলেন তিনি।

এদিন অভিষেকের সঙ্গে দেখা গেল তাঁর মেয়েকেও। তবে সাংবাদিকদের মুখোমুখি হননি তৃণমূল সাংসদ। দূর থেকে সাংবাদিকদের উদ্দেশে হাত নেড়েই গাড়িতে উঠে পড়েন। এদিন সন্ধ্যা ৭টা নাগাদ ফ্লাই এমিরেটসের বিমানে দুবাই থেকে কলকাতা ফেরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

২০২২ সালের অক্টোবর মাসে নিউইয়র্কে প্রায় ৭ ঘণ্টার অপারেশন হয়েছিল অভিষেকের চোখে। সেই চেক আপ করাতেই ফের নিউইয়র্ক পাড়ি দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রসঙ্গত, ২০১৬ সালের ১৯ অক্টোবর সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটে অভিষেকের গাড়ির। তখনই বাম দিকের চোখের নিচে আঘাত পেয়েছিলেন তিনি, চোখের হাড়ও ভেঙে যায় এই দুর্ঘটনায়।

প্রসঙ্গত, যাওয়ার আগে একাধিকবার ইডির বাধার মুখে পড়তে হয়েছে অভিষেককে। সে নিয়ে নিউইয়র্কে বসেও ইডির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দেশে ফিরে তিনি নতুন কী পদক্ষেপ নেন সে দিকেই তাকিয়ে সকলে।

২৬ জুলাই কলকাতা ছেড়েছিলেন তিনি। দুবাই হয়ে আমেরিকা যান। বিদেশ থেকে ইডির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। ইডিকে তোপ দেগে টুইটও করেছিলেন।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন