প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বনগাঁয়

deshersamay

Share article:

দেশের সময়,বনগাঁ: সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বনগাঁয়। এলাকার বাসিন্দাদের সন্দেহ, জন্মানোর পর কোনো এক অজ্ঞাত কারণে শিশুর বাবা-মা তাকে মেরে ঘরের মধ্যে রেখে দিয়েছিল। যদিও পুলিশের কাছে শিশুর মা দাবি করেছেন, খুন নয়, জন্মের পর কোনও কারনে এমনিই মারা গেছে তার সন্তান। ঘটনার তিনদিন পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে বনগাঁ থানার ঠাকুরপল্লী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো দীপঙ্কর সরকার ও তার স্ত্রী মনীষা সরকার। ওই মহিলাকে বাইরে থেকে দেখলে সন্তানসম্ভবা বলে মনে হতো। সে ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি প্রতিবেশীদের বলতেন তার পেটে বড় টিউমার হয়েছে তার জন্য এই রকম চেহারা। গত সোমবার সকাল বেলায় শিশুর কান্না শুনতে পান প্রতিবেশীরা।

এ ব্যাপারে কোন কিছু বলতে চাননি দম্পতি। কিছুক্ষণ পরই ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান তার স্বামী। মঙ্গলবার থেকে ওই বাড়িতে তালা বন্ধ। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। কিন্তু কিছু না পেয়ে চলে যায় পুলিশ। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে দুর্গন্ধ বের হতে থাকায় পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ ঘর থেকে একটি বস্তু উদ্ধার করে। খুলে দেখা যায় তার মধ্যে একটি সদ্যোজাত শিশুর পচে যাওয়া দেহ রয়েছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মা কে আটক করেছে পুলিশ।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন