Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

কাটমানি ইস্যুঃ বিজেপির বিক্ষোভে রণক্ষেত্র গোবরডাঙা

deshersamay

Share article:

দেশের সময়, গোবরডাঙা: এ বার কাটমানি ইস্যুতে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল হল উত্তর২৪পরগনার গোবরডাঙা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জখম হয়েছেন প্রায় ৩০ জন বিজেপি কর্মী। ৪ পুলিশকর্মীর আঘাতও গুরুতর।

কাটমানি ইস্যুতে শনিবার গোবরডাঙা পুরসভা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। তাই পুরসভায় ঢোকার তিনটি রাস্তাই সকাল থেকে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। বেলা এগারোটা নাগাদ ওই এলাকায় জমায়েত করেন বিজেপির কর্মী সমর্থকরা। এরপর একটি পথ ধরে পুরসভার দিকে মিছিল করে এগোতে থাকে পাঁচশো কর্মী সমর্থক। কিন্তু পুলিশ তাদের রুখে দেয়। অন্য দুটি পথ ধরে তখন বিজেপির প্রায় পাঁচ ছ হাজার কর্মী এগোচ্ছিল পুরসভার দিকে। পুলিশের ব্যারিকেড ভেঙেই ঢোকার চেষ্টা করছিল তারা। পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে বিজেপির কর্মী সমর্থকরা ইট ছুড়তে শুরু করে বলে অভিযোগ।

পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। কিন্তু তাতেও অবস্থা নিয়ন্ত্রণে না আসায় কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও লাঠির আঘাতে তাঁদের প্রায় ৩০ জন কর্মী জখম হয়েছেন বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ। পুলিশ সুত্রে জানাযায় ,অন্যদিকে বিজেপির কর্মীদের ছোড়া ইটের ঘায়ে চারজন পুলিশ জখম হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিজেপির ২৫ জন সমর্থককে গ্রেফতার করা হয়।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.