প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Independence Day Celebration 2026 Live: স্বাধীনতার পর দেশ যা দেখেনি, গত এক দশকে তা দেখেছে: ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

deshersamay

Share article:

৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে দেশ। লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করে বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে এবার উদযাপিত হচ্ছে জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর ১৫০ তম বছর। এই প্রথমবার অনুষ্ঠানের অংশ হিসেবে লালকেল্লায় গাওয়া হবে বন্দে মাতরম।বন্দে মাতরম-এর ১৫০ বছর উদযাপন ও ভারতে উন্নয়নে দেশের যুবশক্তির ভূমিকা- এই দুইয়ের উপরেই জোর দেওয়া হবে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে। অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েকগুন। চলছে নাকা চেকিং ।

২১ গান স্যালুটে জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে শুরু হয় অনুষ্ঠান।

তেরঙ্গা পতাকার উন্মোচনের মধ্য দিয়ে দেশবাসীর উদ্দেশে আনুষ্ঠানিক ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

জ্বালানি নিরাপত্তায় পরমাণু বিদ্যুতে জোর মোদীর
স্বাধীনতা দিবসের ভাষণে দেশের জ্বালানি নিরাপত্তা (Energy Security) মজবুত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারত একসময় যেসব ক্ষেত্রকে ‘নো-গো এলাকা’ (No-go areas) বলে মনে করত, সেগুলোকে এখন সফলভাবে ‘গো-অ্যাহেড এলাকা’ (Go-ahead areas)-য় পরিণত করা হয়েছে। একই সাথে দেশের ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটাতে আরও বেশি সংখ্যক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র (Nuclear Power Plants) গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শক্তি নিরাপত্তা থেকে সেমিকন্ডাক্টর, মোদীর ভাষণে বিশেষ জোর ক্রিটিক্যাল মিনারেলসে
স্বাধীনতা দিবসের ভাষণে দেশের আত্মনির্ভরতার একাধিক ক্ষেত্রকে চিহ্নিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের ‘শক্তি নিরাপত্তা’ (Energy Security), অতিপ্রয়োজনীয় ‘ক্রিটিক্যাল মিনারেলস’ (Critical Minerals) এবং সেমিকন্ডাক্টর শিল্পের ওপর তিনি বিশেষ গুরুত্ব পেল তাঁর ভাষণে।

স্বপ্ন আর সঙ্কল্প বড় হলে, সামর্থ্যও বড় হয়: প্রধানমন্ত্রী

‘অন্য দেশের ওপর নির্ভরশীল হলে চলবে না’, সেমিকন্ডাক্টর প্রসঙ্গে ‘আত্মনির্ভর ভারত’-এর বার্তা মোদীর

‘আত্মনির্ভর ভারত’-এর স্বপ্নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানান, ভারত অন্য কোনও রাষ্ট্রের ওপর নির্ভর করে থাকতে পারে না। দেশের সেমিকন্ডাক্টর প্ল্যান্টগুলোর সাফল্যের ভূয়সী প্রশংসা করেন তিনি এবং এই ক্ষেত্রে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা ও বড় লক্ষ্যের কথা লালকেল্লার মঞ্চ থেকে তুলে ধরেন।

ভারত ‘উন্নত রাষ্ট্র’ হলে বদলে যাবে বিশ্বের দৃষ্টিভঙ্গি, লালকেল্লায় মন্তব্য মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত যখন একটি পূর্ণাঙ্গ ‘উন্নত রাষ্ট্র’-এ পরিণত হবে, তখন গোটা বিশ্ব এক ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ভারতের দিকে তাকাতে বাধ্য হবে।

গত ১২ বছরে দেশের অভাবনীয় অগ্রগতি, লালকেল্লায় পরিখ্যান প্রধানমন্ত্রীর
স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে গত ১২ বছরে ভারতের উন্নয়নের নতুন গতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ১৪০ কোটি দেশবাসীর সংকল্প এবং সমর্থ্যের জোরেই এই বিপুল অগ্রগতি সম্ভব হয়েছে।

এই সময়সীমার মধ্যে দেশের বিভিন্ন ক্ষেত্রের বৃদ্ধির পরিসংখ্যান দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, প্রতিরক্ষা খাতে উৎপাদন প্রায় ৪ গুণ বেড়েছে। খাদি ও গ্রামোদ্যোগ উৎপাদন প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং  বেড়েছে প্রায় ৭ গুণ। আধুনিক রেল কোচ উৎপাদ: ২১ গুণ বৃদ্ধি পেয়েছে। মোবাইল ফোন উৎপাদন: রেকর্ড ৩৩ গুণ বেড়েছে।

২০৪৭ সালের মধ্যেই গড়ে উঠবে ‘বিকশিত ভারত’: আশাবাদী মোদী
লালকেল্লা থেকে ২০৪৭ সালের মধ্যে ভারতকে ‘বিকশিত ভারত’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “গত ১২ বছরে প্রতিটি ভারতবাসী দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আর ঠিক সেই কারণেই এত অল্প সময়ের মধ্যে দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র্যের শিকল থেকে নিজেদের মুক্ত করতে পেরেছেন।”

‘স্বপ্ন যত বড় হয়, ক্ষমতাও তত বাড়তে থাকে’: লালকেল্লা থেকে বার্তা মোদীর
লালকেল্লার মঞ্চ থেকে দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বড় স্বপ্ন দেখলে তবেই তা পূরণ করা সম্ভব। দেশবাসীর উদ্দেশে তাঁর বার্তা, “যখন আমাদের স্বপ্ন বড় হয়, তখন আমাদের ক্ষমতা বা সামর্থ্যও সেই অনুপাতে বাড়তে থাকে।”

বন্যাদুর্গত পরিবারের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর
লালকেল্লায় বক্তৃতা রাখার সময়ে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাহাড়ি এলাকা এবং অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি। বন্যাদুর্গত মানুষদের পাশে পুরো দেশ রয়েছে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ শুরু প্রধানমন্ত্রীর
প্রাচীন লালকেল্লার ঐতিহাসিক প্রাঙ্গনে দাঁড়িয়ে জাতির উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮০ তম স্বাধীনতা দিবসের বিশেষ উদ্‌যাপনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ও স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখছেন তিনি।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন