Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

কাটমানি নিয়ে উল্টো সুর গাইলেন বনগাঁর অটোচালকেরা,রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পাচ্ছে বিজেপি

deshersamay

Share article:

দেশের সময়, বনগাঁঃ কাটমানি নিয়ে যখন রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে তখন উল্টো সুর গাইলেন বনগাঁর কিছু অটোচালকেরা। রীতিমতো স্মারকলিপি দিয়ে পুলিশ প্রশাসনের কাছে তারা দাবি করলেন তৃণমূল নেতা তথা আঞ্চলিক পরিবহন সংস্থার সদস্য গোপাল শেঠের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সর্বৈব মিথ্যা।

এ ব্যাপারে তার বিরুদ্ধে যে রাজনৈতিক দলের নেতারা প্রকাশ্যে অভিযোগ তুলেছেন অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অটোচালকেরা। রবিবার এ ব্যাপারে তারা বনগাঁর মহকুমা পুলিশ আধিকারিক এর কাছে একটি স্মারকলিপি জমা দেন।

অটো চালক ইউনিয়ন এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দিন দুয়েক আগে বিজেপির পক্ষ থেকে বনগাঁর বাটামোড়েএকটি পথসভা অনুষ্ঠিত হয় । সেই পথসভা থেকে বিজেপি নেতা মধুসূদন মন্ডল গোপাল শেঠের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তিনি অটোচালকদের কাছথেকে কাটমানি নিয়েছেন। সেই অভিযোগের প্রতিবাদ জানিয়ে মধুসূদন মন্ডলের এই মিথ্যা অপপ্রচারের জন্য তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অটো ইউনিয়নের সদস্যরা।

বিজেপি নেতা মধুসূদন মন্ডল দেশের সময় এ টেলিফোনে জানান তাঁদের কাছে কাটমানি নেওয়ার বিষয়ে উপযুক্ত নথিপত্র এবং সমস্ত অটো চালকদের বয়ান রয়েছে,সময় মত সেসব সাধারন মানুষের সামনে নিয়ে আসা হবে৷ আমরা এর তদন্ত করব ওনাকে ছাড়ব না।

এই বিষয়ে তৃণমূল নেতা তথা আঞ্চলিক পরিবহন সংস্থার সদস্য গোপাল শেঠ জানান অটোচালকরা বিজেপি নেতার মিথ্যা অপপ্রচারকে মানতে না পেরে ধিক্কার মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন,এবং বিজেপি নেতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন৷বিজেপির চক্রান্ত ধরে ফেলেছে সাধারন মানুষ।

এই প্রতিবাদের পেছনে অবশ্য রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পাচ্ছে বিজেপি ৷

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.