Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর ‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও

deshersamay

Share article:

প্রশ্ন উঠছে কীসের গুঁড়ো মিশিয়ে তৈরী হতো  এই শাহী বিরিয়ানী ? মেশানো হত ভাগাড়ের মাংসও? এবিষয়ে লিখিত  অভিযোগ পুরপ্রধানের হাতে আসতেই চক্ষুচড়কগাছ অবস্থা তাঁরও । বৃহস্পতিবার দুপুরে তড়িঘড়ি পুলিশ ও খাদ্য পরিদর্শকদের একটি বড় দলকে দিয়ে বনগাঁ বাটা মোড় সহ শহরের আনাচে কানাচে বিভিন্ন রেস্টুরেন্টের রান্নাঘরে হানা দিয়ে বেশ কিছু নমুনা সংগ্রহ করতেই শোরগোল পড়ে যায় বনগাঁ শহরজুড়ে ।

এবিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান দীলিপ মজুমদার  বলেন , কিছুদিন ধরে বিজেপির একটি সংগঠন থেকে লিখিত অভিযোগ জানিয়েছিল । বনগাঁর শিক্ষিত সমাজ , স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে শাহী বিরিয়ানির মধ্যে বিশেষ কিছু মশলা মিশিয়ে আরও বেশি মুখরোচক তৈরী করে বিক্রি করছেন । এর ফলে ওই খাবার খেয়ে সমস্যায় পড়তে পারেন বলে ধারণা তাঁদের। এই ঘটনা সামনে আসতেই পুরসভার উদ্যোগে বৃহস্পতিবার পুরসভার লাইসেন্স দপ্তর , পুরসভার এস আই একং খাদ্য পরিদর্শক সহ পুলিশ প্রশাসনের একটি বড় দল তদন্তে নেমে বেশ কিছু নমুনা সংগ্রহ করে খাদ্য ভবন ও ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ।

শাহী বিরিয়ানি হলো সুগন্ধি বাসমতি চাল, নরম মাংস (চিকেন বা মাটন), জাফরান এবং সমৃদ্ধ মশলার এক রাজকীয় সংমিশ্রণ। কিন্তু এখানে প্রশ্ন উঠেছে একটি বিশেষ গুঁড়ো মশালার । কী সেই গুঁড়ো মশলা যা মিশিয়ে তৈরী করা হত শাহী বিরিয়ানি । দেখুন ভিডিও

বনগাঁ বাটা মোড় সহ শহরের প্রতাপগড়, মতিগঞ্জ ও যশোর রোডের পাশে রমরমিয়ে বিক্রি হওয়া এই শাহী বিরিয়ানি নিয়ে তদন্তকারীরা বিভিন্ন রেস্টুরেন্টে এদিন ঢুকে তদন্ত করেন দীর্ঘ সময় ধরে । পুলিশ প্রশাসনের তৎপরতা বুঝতে পেরেই বাটা মোড় এলাকাযর রেস্টুরেন্ট সহ আরও কয়েকটি দোকানের বিক্রেতা দোকান ও গোডাউন বন্ধ করে পালিয়ে যায় । যদিও মতিগঞ্জ এলাকার একটি গোডাউনের তালা ভেঙে ভিতরে ঢুকে তদন্ত করেন তদন্ত কারীরা ।

ফের  ভাগাড়কাণ্ড সামনে আসার পর স্থানীয় বাসিন্দাদের মাথায় চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে । শিমুলতলা এলাকার বাসিন্দা  শিল্পী সেন্টু ভট্রাচার্য বলেন , বাটামোড় এলাকায় সারারাত ধরে  বিভিন্ন রকম নিশিদ্ধ খাবার বিক্রি হচ্ছে । পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এসমস্ত খাবার যাতে বন্ধ হয় তার জন্য কঠিন তম ব্যবস্থা গ্রহণ করা হোক প্রশাসনের তরফে ।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.