Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

‘চির উন্নত মম শির ‘ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে কবি নজরুল ইসলাম কে শ্রদ্ধা জানালেন বনগাঁর কবি- সাহিত্যিকেরা

deshersamay

Share article:

দেশের সময়,বনগাঁ: বনগ্রাম পাবলিক লাইব্রেরী অ্যান্ড টাউন হলের উদ্যোগে ‘চির উন্নত মম শির ‘ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহঃস্পতিবার সন্ধ্যায়৷

কবি নজরুল ইসলামের কবিতা গান ও নৃত্যের মাধ্যমে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কবির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। আলোচনা করেন সাহিত্যিক ভবানী ঘটক ও শিক্ষক অবনি ভূষণ কাঞ্জিলাল। অনুষ্ঠানে রত্না ব্যানার্জি, রবীন্দ্রনাথ বিশ্বাস ও পুষ্পিতা শীল সঙ্গীত পরিবেশন করেন।

কবিতা আবৃত্তি ও পাঠে অংশ নেন সমীর চক্রবর্তী, সুজাতা চট্টোপাধ্যায় ও প্রিয়ব্রত দত্ত। নৃত্যানুষ্ঠান পরিবেশন করে জ্যোতিশ্মরম এর কলাকুশলীরা। গ্রন্থাগারের সম্পাদক মানবেন্দ্র মোহন ব্যানার্জি ও সভাপতি স্বপন মুখার্জী সকলকে স্বাগত জানান।

শম্পা দে-র সঞ্চালনায় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর কবি সাহিত্যিক ও বিশিষ্টজনেরা।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন