Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
এবার ঋতব্রত শিবিরে যোগ দিলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস সঙ্গে তাপসও ‘প্রচুর মানুষের কর্মসংস্থান হবে’,বাঁকুড়ায় শ্যাম স্টিল কারখানায় ১০০০ কোটির লগ্নি , শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘কোনও গাফিলতি সহ্য করব না’, মুর্শিদাবাদের পুলকার দুর্ঘটনায় শোকপ্রকাশ করে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাতসকালে মর্মান্তিক কাণ্ড! ট্রেনের ধাক্কা, স্কুল যাওয়ার পথে দুই পড়ুয়া-সহ তিন জনের মৃত্যু, তদন্তের নির্দেশ রেলের সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট,    কলকাতার ইসকনের ৫৫তম রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী,দু’কলি গানও গাইলেন শুভেন্দু

North 24 Pargana News: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি হলেন বিধায়ক নারায়ণ গোস্বামী

deshersamay

Share article:

.দেশের সময় : নির্বিঘ্নে মিটল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান।

বুধবার ছবিগুলিতুলেছেন কুমার বসু৷

পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে বেশ অনেকদিন হল। ফলাফল সামনে আসার পর থেকেই জেলা জুড়ে জল্পনা তৈরি হয়েছিল জেলা পরিষদ গঠন নিয়ে। কে হবেন সভাধিপতি, কে পাবেন কোন পদ তা নিয়েও ছিল জোর চর্চা। অবশেষে বুধবার গঠন হল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ। আর সেই উপলক্ষেই বসেছিল চাঁদের হাট। রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা এদিন উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদ গঠন অনুষ্ঠানে। এদিন এই অনুষ্ঠানের জন্য সাজিয়ে তোলা হয় জেলা পরিষদ ভবন। জেলা সভাধিপতির পদ পেলেন অশোকনগরের বিধায়ক তথা শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা নারায়ণ গোস্বামী।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তাপস রায়, নির্মল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। বহু সাধারণ মানুষও এইদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বারাসত জেলা পরিষদ ভবনে। এখানেই এদিন দায়িত্ব পথ তুলে দেওয়া হয় সভাপতি নারায়ণ গোস্বামীর হাতে।

সহ-সভাপতি হলেন বিনা মণ্ডল। এদিন নতুন দায়িত্ব পেয়ে নারায়ন গোস্বামী বলেন, ‘জেলার প্রতিটি অংশই আমার চেনা। ফলে কাজ করতে কোনও অসুবিধাই হবে না।তবে বাড়তি দায়িত্বটি কে গুরুত্ব দিয়েই পালন করব আমি। কোনও খুঁত রাখব না কাজে’।

সব মিলিয়ে নতুন জেলা পরিষদ এখন কিভাবে উন্নয়নের কাজ করে সেদিকেই তাকিয়ে জেলার সাধারণ মানুষ।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন