Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

“সমুদ্রের ঢেউয়ের শব্দতালে পা মিলিয়ে আত্মবিশ্বাসের আলোয় আলোকিত হল “মিস অ্যান্ড মিসেস ওয়েভ ক্যুইন ইন্ডিয়া ২০২৫’এর প্রতিযোগিরা: দেখুন ভিডিও

deshersamay

Share article:
কুনাল রায়চৌধূরী,দেশের সময় :

মন্দারমণির নির্জন বেলাভূমিতে রবিবার সন্ধ্যায় প্রাইম বিচ রিসোর্ট-এ  অনুষ্ঠিত হল এক অনন্য সৌন্দর্য্য প্রতিযোগিতা—‘মিস অ্যান্ড মিসেস ওয়েভ ক্যুইন ইন্ডিয়া ২০২৫’, পরিচালনায় ট্যাপশন মিডিয়া।

আসরের শুরুতেই প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন ট্যাপশন মিডিয়ার কর্ণধার নিতু শাহ এবং অতিথিরা। র‍্যাম্পে প্রথম হাঁটেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং বিচারক দেবলীনা দত্ত, দর্শকদের করতালিতে মুখরিত হয় সমুদ্র তট। এরপর একে একে মঞ্চে পরিচিত হন আরও দুই বিচারক — অভিনেত্রী মৌবনী সরকার এবং রাজ্য সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, সৌম্যশঙ্কর বসু, ও সুমন পাসারি।

বিচারকের আসন অলঙ্কৃত করলেও সকলের দৃষ্টি ছিল অংশগ্রহণকারী প্রতিযোগিণীদের ওপর। কেউ নবযৌবনা, কেউ সংসারধারিণী, কেউ বা সমাজের তথাকথিত “প্লাস সাইজ” স্টেরিওটাইপ ভেঙে আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছিলেন। দেখুন ভিডিও

একটির পর একটি রাউন্ড—এথনিক, ওয়েস্টার্ন, কিউ অ্যান্ড এ, এবং শেষে বিকিনি রাউন্ডে—প্রতিযোগিণীরা তুলে ধরেন তাঁদের ব্যক্তিত্ব, স্বপ্ন আর সংগ্রাম। রাত যত গড়ায়, মঞ্চে তত বাড়ে উত্তেজনা আর আবেগ।

এদিনের অনুষ্ঠানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মঞ্চে উঠে বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার। তাঁর উপস্থিতি যেন পুরো অনুষ্ঠানে যোগ করেছিল এক রাজকীয় পরিপূর্ণতা।

অনুষ্ঠান শেষে নিতু শাহ বলেন, “এই প্রতিযোগিতা কেবল রূপের নয়, আত্মবিশ্বাস ও সাহসের উদ্‌যাপন। ১৮ উর্ধ্ব যেকোনো মহিলা—তারা অবিবাহিতা, বিবাহিতা কিংবা পৃথুলা—প্রত্যেকেই আজ আমাদের নায়িকা।”

সেদিন রাতের সমুদ্রের ঢেউ সাক্ষী থাকল এক পরিবর্তনের, যেখানে নারী হয়ে উঠল নিজেকেই উদযাপনের উপলক্ষ।

বিজয়ীদের তালিকা:
মিস বিভাগ:
উইনার: মিনাল শর্মা
১ম রানার আপ: নবিকা তিওয়ারি
২য় রানার আপ: অন্তরা শর্মা

মিসেস বিভাগ:
উইনার: লেখা জৈন
১ম রানার আপ: শ্রাবণী সরকার
২য় রানার আপ: সুমন মেহরা

রেট্রো বিভাগ:
উইনার: ছবি মালাকার
১ম রানার আপ: কাজরি রায়
২য় রানার আপ: অমৃতা ধঞ্জাল

প্লাস সাইজ বিভাগ:
উইনার: অর্জনা খুসওয়া
১ম রানার আপ: চাঁদনি ঘর শেঠ
২য় রানার আপ: অন্তরা শর্মা

এদিন মন্দারমণিতে রবির সন্ধ্যা থেকে রাত যত গড়িয়েছে সৌন্দর্য্য প্রতিযোগিতা ততই জমে উঠেছিল। বিভিন্ন রাউণ্ডের শেষে বিকিনি রাউণ্ড দিয়ে শেষ হয় সৌন্দর্য্য প্রতিযোগিতা।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন