Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Bangaon newsকর্তব্যরত অবস্থায় ভারপ্রাপ্ত অফিসারের সার্ভিস রিভলভার দিয়ে আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের , কারণ নিয়ে ধোঁয়াশা

deshersamay

Share article:

ডিউটিতে থাকার সময়েই গুলিবিদ্ধ হলেন এক পুলিশ কর্মী। তাঁর মাথায় গুলির আঘাত লেগেছে। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার ১০ মাইল এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ১০টা ২০ নাগাদ নাকা চেকিংয়ের আউট পোস্টে ডিউটি পরিবর্তনের সময়ে দায়িত্বে থাকা অফিসারের সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বিভাস। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আহত ওই কনেস্টবলের নাম বিভাস ঘোষ। তিনি গোপালনগর থানার এসএপি-২ নম্বর ব্যাটালিয়ানের কনস্টেবল।

ওই পুলিশ কর্মী আত্মহত্যা করার চেষ্টা করেন না কী এর পিছনে অন্য কারণ আছে তা স্পষ্ট নয়। এই নিয়ে রাতে কিছুই বলতে চাননি পুলিশ আধিকারিকরা। তবে তাঁকে হাসপাতালে আনার পরে এসেছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে এই ঘটনা ঘটে গোপালনগর থানার অন্তর্গত চামটা পুলিশ ক্যাম্প এলাকায়। কনস্টেবল পদে গোপালনগর থানায় কর্মরত ছিলেন বিভাস। জানা গিয়েছে, গোপালনগর থানার ১০ মাইল এলাকায় ডিউটি করছিলেন তিনি।

সূত্রের খবর সেই সময় আচমকায় নিজের সার্ভিস রিভলভার থেকে নিজের মাথায় গুলি চালিয়ে দেন ওই পুলিশ কর্মী। এই ঘটনায় অন্যান্য সহকর্মীরা হকচকিয়ে যান। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। এর পর সকলে মিলে গুলিবিদ্ধ ওই পুলিশকর্মীকে নিয়ে আসেন বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানে বিভাসের অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় এক যুবক জানান, কী ভাবে এই ঘটনা ঘটে তা তাঁরা জানেন না। তবে খবর পাওয়ার পর সোমবার রাতেই হাসপাতালে আসেন অন্যান্য পুলিশকর্মীরা। বনগাঁ হাসপাতালে আসেন এলাকার পুলিশ সুপার দীনেশ কুমার।

হাসপাতাল সূত্রে জানা খবর, হাসপাতালে আনার পর ওই পুলিশকর্মীর অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভাস ঘোষের বাড়ি নদিয়া জেলার কোতোয়ালি থানার বিষ্ণুপুর এলাকায় । কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেন তা জানা যায়নি। পারিবারিক কোনও অশান্তির জেরাই এই ঘটনা বলে অনুমান করছে পুলিশ। তবে ওই পুলিশকর্মী আত্মহত্যার চেষ্টা করেন না কী গুলি চলা নিছক দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন