প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Laxmi Puja 2022: মা লক্ষ্মীর আরাধনায় অপরাজিতা

deshersamay

Share article:

দেশের সময়, কলকাতা: আজ কোজাগরী লক্ষীপূজা। ধনদেবীর আরাধনায় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। শত ব্যস্ততার মাঝেও এই একটা দিন বাড়িতেই থাকেন অভিনেত্রী। লাল শাড়ি ও সোনার গয়নায় অপরাজিতাই যেন স্বয়ং মা লক্ষ্মী।

ছবি তুলেছেন ধ্রুব হালদার ৷

বাড়িতে পূজার প্রস্তুতি কেমন চলছে? ‘নাড়ু, মুড়ির মোয়া, বাদামের মোয়া – এই আমার প্রস্তুতি’, জানালেন অভিনেত্রী। ‘আমার মা-ই আমার দশভূজা’, আহ্লাদে গদগদ অপরাজিতা। ক্যামেরার সামনে অকপট অভিনেত্রী। ছোট চুলের রহস্য কী? অভিনেত্রী জানালেন নিজেই। ‘প্রত্যেকবার আমাকে মানুষ এই সাজেই দেখেন। তবে এবার পার্থক্য একটাই, আগে আমার একঢাল চুল ছিল, কোভিডে চুল উঠে যাচ্ছিল বলে কেটে ফেলেছি’, ব্যক্ত করলেন অভিনেত্রী নিজেই।

তিনি আরও বলেন, “কিন্তু এ বছর যখন সব কিছু স্বাভাবিক তাই ঘটা করেই লক্ষ্মী পুজোর আয়োজন করেছি অনেকদিন পর। আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত মা লক্ষ্মী আছেন। যে লক্ষ্মী মাকে আমার নিজের মা, আমার নিজের মেয়ে মনে করি। তাই লক্ষ্মী দেবীকে নিজের হাতে সাজাই আমি। আমাদের মূর্তি পাল্টানো হয় না। লক্ষ্মী মা আমাদের আপনজন তো। তাই প্রতি বছর লক্ষ্মী পুজোর সময় নিজ হাতে রং করে নতুন কাপড়ে নতুন সাজসজ্জায় সাজাই মা লক্ষ্মীকে। নিজের মন মতো করে সাজাতে পারি মাকে। এই দিনটা জন্য আমি সারাবছর অপেক্ষা করে থাকি।”

‘অতিমারীকে জয় করে এগিয়ে চলছি’, লক্ষ্মীপূজায় সকলের শুভ কামনায় অভিনেত্রী। গান গাইলেন, আড্ডা দিলেন, লক্ষ্মীপূজায় সব মিলিয়ে বেশ হাসিখুশিই দেখাল অপরাজিতা আঢ্যকে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন