প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Bijaya Dashami: “আসছে বছর আবার হবে” কৈলাসে চললেন উমা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বুধবার সকাল থেকেই আকাশে ছিল বিষাদের সুর। কৈলাসে ফিরে গেলেন মা দুর্গা। আবার অপেক্ষা এক বছরের। আর তাতেই যেন মন ভার আপামর বাঙালির। চার দিন পর ছেলেমেয়েদের নিয়ে কৈলাসে ফিরছেন উমা। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দেখা গিয়েছে দেবী বরণের ছবি। এদিকে দশমীতে বিসর্জন পর্ব চলছে গঙ্গার ঘাটগুলিতে। রয়েছে কড়া পুলিশি নজরদারি।

রাজ্য জুড়ে চলেছে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া। করোনা অতিমারি কাটিয়ে এই বছর ঠাকুর দেখতে বেরিয়েছিলেন অসংখ্য মানুষ। ঠাকুর দেখার পাশাপাশি বিসর্জনের দিনও দলবেঁধে আনন্দ করতে দেখা গিয়েছে সবাইকে। নাচ,গান ,আড্ডা প্রতিমা বরণ, সিঁদুর খেলার মধ্য দিয়ে  মেতে উঠেছে আপামর বাঙালি।

সপ্তমী,অষ্টমী,নবমীর পর দশমীর দিনও ঠাকুর দেখতে বেরিয়েছেন বহু মানুষ। শুধু কলকাতা নয়, আশেপাশের জেলাগুলিতেও সমান ভিড় দেখা গিয়েছে। তবে ছোট পুজো এবং বনেদি বাড়ির ঠাকুরগুলিকে বিসর্জন দেওয়া হয়েছে বুধবারই। যাতে বেশি ভিড় না হয়, সে কারণে বহু জায়গাতেই আধ ঘন্টা অন্তর অন্তর সময় দেওয়া হয়েছিল এক একটি পূজা কমিটিকে।  রাজ্য জুড়ে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রায় প্রতিটি বিসর্জন এলাকাই। সকলের মুখে মুখে একটাই কথা, ‘আবার এসো মা’।

তবে শহর কলকাতার বড় পুজো গুলোর বেশির ভাগই এদিন বিসর্জন হয়নি। আগামী ৮ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর ৩০ টিরও বেশি পুজো অংশ নিতে চলেছে এই কার্নিভালে।

বাবুঘাটে ছবিগুলি তুলেছেন ধ্রুব হালদার৷
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন