প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

CBI summons Anubrata Mondal:এসএসকেএম থেকে ছাড়া পেতেই ফের তলব, শনিবারই সাড়ে পাঁচটার মধ্যে অনুব্রতকে ডাকল সিবিআই

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠাল সিবিআই। শনিবার বিকেল সাড়ে ৫টার মধ্যে তাঁকে‌ কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ গরু পাচার কাণ্ডে অনুব্রতকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

প্রসঙ্গত, ১৭ দিন ভর্তি থাকার পর শুক্রবারই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তৃণমূল নেতা৷ তার পরই ফের তাঁকে নোটিস পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

গরু পাচার মামলায় একাধিকবার অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই৷ গত ৬ এপ্রিলও তাঁকে তলব করে সিবিআই৷ কিন্তু নিজাম প্যালেসে যাননি তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি৷

অসুস্থ হওয়ায় ওই দিনই এসএসকেএম হাসপাতালে ভর্তি হন অনুব্রত৷ চিঠি দিয়ে নিজের অসুস্থতার কথা সিবিআই-কে জানিয়েছিলেন তৃণমূল নেতা৷ হাসপাতালের পক্ষ থেকে অবশ্য অনুব্রত মণ্ডলকে বিশ্রামে থাকতে বলা হয়েছিল৷ এবারেও অনুব্রত সিবিআই দফতরে হাজিরা দেন কি না, তা নিয়ে ফের জল্পনা তৈরি হয়েছে৷

অনুব্রত মণ্ডলের হৃদযন্ত্রের ধমণীতে দু’টি ব্লকেজ রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ এই মুহূর্তে নিউ টাউনের কাছে চিনার পার্কে নিজের ফ্ল্যাটেই রয়েছেন অনুব্রত৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন