প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
৭৬-এ নরেন্দ্র মোদী, দেশজুড়ে বিজেপির একগুচ্ছ কর্মসূচি!মোদী-তর্পণে শাহ , প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইতিহাসে প্রথমবার মক্কায় এয়ার স্ট্রাইক অ্যালার্ট! নজিরবিহীন সতর্কতা সৌদিতে , সমস্ত বিমান পরিষেবা স্থগিত আকাশে শরতের আমেজ ,বিশ্বকর্মা পুজোয় কেমন থাকবে আবহাওয়া? ল-ক্লার্কের নামে ভুয়ো অ্যাকাউন্ট, ২৭০ কোটি টাকার লেনদেনের অভিযোগে ব্যাংক ম্যানেজার-সহ দু’জনকে গ্রেফতার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ : দেখুন ভিডিও চন্দ্রনাথ খুনে ২ কোটির সুপারি, ‘ভাইপো গ্যাং’ জড়িত! ‘কল রেকর্ড শুনেছি’, নন্দীগ্রামে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

বনগাঁ-চাকদহ রোডের দু’ধারে নির্বিচারে বৃক্ষনিধন! রাজ্যকে গাছ লাগিয়ে ছবি জমা করতে বলল আদালত

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ নির্বিচারে বৃক্ষনিধনের বিরুদ্ধে রাজ্য সরকারকে পদক্ষেপ করতে বলল জাতীয় পরিবেশ আদালত। চাকদহ-বনগাঁ রোডের দু’ধারে গাছ কাটার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক পরিবেশকর্মী। সেই মামলার রায়েই একথা বলেছে আদালত।

মামলার রায়ে জাতীয় পরিবেশ আদালত জানিয়েছে, রাজ্য সরকারকে ওই রাস্তায় অবিলম্বে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপনের পর তার ছবি তুলে হলফনামা জমা করতে হবে আদালতে।

আদালতের এই রায়কে সাধুবাদ জানিয়েছেন মামলাকারী ও পরিবেশকর্মীরা। রাজ্য সরকারের সড়ক উন্নয়ন পর্ষদ আদালতকে জানিয়েছে, মোট ২৫ হাজার গাছ লাগানো হবে। ২০২২ সালের অগস্ট মাসের মধ্যেই এই সমস্ত গাছ লাগিয়ে ফেলার কাজ সম্পন্ন হয়ে যাবে।

মামলাকারীর অভিযোগ, চাকদহ-বনগাঁ রোডের দুই পাশে নির্বিচারে কয়েক হাজার গাছ কেটে ফেলা হয়েছে। এতে পরিবেশের অত্যধিক ক্ষতি হচ্ছে। কোনও পারিশ্রমিক চাড়াই এই মামলা আদালতে লড়েছেন আইনজীবী মুকুল বিশ্বাস।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন