Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ফুটবল ছুড়ে মমতা বললেন ‘বিজেপি বোল্ড আউট’

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ এত দিন মুখে বলছিলেন খেলা হবে। শনিবার যখন বাংলায় প্রথম দফার ভোট চলছে তখন নারায়ণগড়ের সভা মঞ্চ থেকে খেলে দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক মহিলা তৃণমূলকর্মীকে ডেকে নিয়ে খেললেন দিদি।

দিদি যতদিন হুইল চেয়ারে বসে মিটিং করছেন ততদিন দেখা যাচ্ছে পাশেই একটি টেবিলে নানান ধরনের স্প্রে সহ অন্যান্য জিনিস রাখা থাকে। এদিন সেখানেই রাখা ছিল একটি প্লাস্টিকের ফুটবল। বক্তৃতা করতে করতে খেলা হবে প্রসঙ্গে পৌঁছন মমতা। তারপর তিনি বলেন, “ওই সবুজ পঞ্জাবি পরা ছেলেটা এটা নিয়ে এসেছে। এটা ফুটবল। সত্যিকারের ফুটবল নয়। প্লাস্টিকের ফুটবল। আমায় বলতে পারতেন, আমি জয়ী বল নিয়ে আসতাম।”

তিনি যেমন বক্তৃতা দেন। সেভাবেই তিনি বলতে থাকেন, “খেলা হবে। মায়েরা হাতা খুন্তি নিয়ে খেলবেন। ভাইয়েরা ফুটবল খেলবেন, ব্যাটিং খেলবেন আর বিজেপিকে রাজনৈতিক ভাবে কান মূলে মাঠের বাইরে বের করে দেবেন।”


এরপর হাতে বল নিয়ে এক মহিলা তৃণমূলকর্মীকে ডেকে নেন মমতা। তিনি সামনে আসতেই বলেন, “আমি বসে বসে ছুড়ব। ধরতে পারবেন তো?” মহিলা ঘাড় নেড়ে হ্যাঁ বলতেই মমতা মঞ্চ থেকে বল ছুড়ে দেন। অসামান্য দক্ষতায় বল তালুবন্দি করেন তিনি তারপরেই মাইক হাতে নিয়ে মমতা বলেন, “বোল্ড আউট, বিজেপি বোল্ড আউট। দেখলেন তো যেটা বলি সেটাই করি। ওই এক পায়ে এমন শট দেব না, বিজেপি তোমাকে কান মুলে রাজনৈতিক ভাবে মাঠের বাইরে বের করে দেব।’’

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.