প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
কথা রাখলে মুখ্যমন্ত্রী , আগের সরকারের ‘ওয়েটিং লিস্ট’ বাতিল করে ৮২ লক্ষের অ্যাকাউন্টে ১৫০০ টাকা পাঠাল শুভেন্দু সরকার , হিসাব বুঝিয়ে দিলেন মুখ্যসচিব ‘বাংলাদেশি ইলিশ’ বলে ভিন রাজ্যের মাছ বিক্রির অভিযোগ, বনগাঁ বাজারে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের পাঁচতলা বাড়ি ভেঙে পড়ল দিল্লিতে! ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে শুধুই চিৎকার,অনেক ‘পেইং গেস্ট’ পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা এবার পড়ুয়াদের জন্য ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়পত্র’! ১০ সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু প্রক্রিয়া বকেয়া টাকা ফেরতের দাবিতে   বনগাঁয় তৃণমূলের জেলা কার্যালয়ে টোটো চালকদের হামলা, ভাঙচুর আগুন : দেখুন ভিডিও

স্বাস্থ্যসাথী কার্ডে রাহুল সিনহার চোখের ছানি অপারেশন করা উচিত : জ্যোতিপ্রিয়

deshersamay

Share article:

দেশের সময়: ‘হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা বলে বেড়াচ্ছেন, হাবড়ায় না কি কোন উন্নয়ন হয়নি। দশ বছর আগে কি ছিল। আর এখন কি হয়েছে হাবড়ায়। এটা এখানকার মানুষ ভালোই বলতে পারবেন। যেদিন আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি এখানকার বিধায়ক হয়েছিলাম, সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম হাবড়ার সার্বিক উন্নয়ন করে পরিপূর্ণ হাবড়া তৈরী করবো। সেটা আমি করেছি।

আমার মনে হয় রাহুলবাবুর চোখে ছানি পড়েছে। তাই হাবড়ার এইসব উন্নয়ন চোখে পড়ছে না তাঁর।’ রবিবার হাবড়ায় এসে বুথভিত্তিক কর্মী সন্মেলন করে দলীয় কর্মীসভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাই বললেন হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

রাহুল সিনহাকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে জ্যোতিপ্রিয় এদিন বলেন, ‘রাহুলবাবু পরিবার, পরিজন নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। দিদি মমতা ব্যানার্জীর দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে ফ্রিতে চোখের অপারেশনটা করিয়ে নিন। রাহুল সিনহা আমাকে বলছেন আমি বহিরাগত। আমি বহিরাগত কিনা হাবড়ার মানুষ জানেন।’ অভিযোগের সুরে জ্যোতিপ্রিয় বলেন, ‘ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং রাজনীতিতে প্রথম সমাজবিরোধী আমদানি করেছেন।

সমাজবিরোধীদেরকে নিয়ে কিভাবে রাজনীতি করতে হয়, সেটা অর্জুন সিং ভালোভাবে জানেন। বিজেপি একটা পাগলের দল। আমাদের থেকে যারা চলে গিয়েছেন, তারা আমাদের দলে থেকে নাম, প্রভাব, প্রতিপত্তি করলো। তারাই বাঁচার জন্য বিজেপিতে গিয়ে শুদ্ধ হয়ে গেছে। এইসব দেখেশুনে বিজেপির লজ্জা দিবস পালন করা উচিত।’

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন