Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর ‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

কমল রান্নার গ্যাসের দাম

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: মধ্যবিত্তের হেঁশেলে খুশির হাওয়া,অন্তর্বর্তি বাজেটের আগের দিন কমল রান্নার গ্যাসের দাম। গত একমাসে এই নিয়ে তৃতীয়বার কমল রান্নার গ্যাসের দাম৷ আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার (১৪.২ কিলোগ্রাম) প্রতি কমল ১ টাকা ৪৬ পয়সা। এবং ভর্তুকিহীন গ্যাসের দাম সিলিন্ডার পিছু কমল ৩০ টাকা।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৭১৪ টাকা ১৬ পয়সা থেকে কমে হল ৬৮৪ টাকা। পাশাপাশি, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম হল সিলিন্ডার প্রতি ৫০৩ টাকা ৫৪ পয়সা। রাজধানী দিল্লিতে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম দাঁড়াল ৪৯৩ টাকা ৫৩ পয়সা। এবং ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ৬৫৯ টাকা। ইন্ডিয়ান অয়েল বৃহস্পতিবার রাতে রান্নার গ্যাসের এই নতুন দাম ঘোষণা করেছে।
আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমা ও ডলারের পরিবর্তে টাকার বিনিময় হার শক্তিশালী হওয়ার জন্যই দাম কমেছে বলে ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে। একসময় রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৯০০ টাকা ছাড়িয়েছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাস সস্তা হওয়ায় গত বছর ডিসেম্বর মাস থেকে পর্যায়ক্রমে দাম কমেছে রান্নার গ্যাসের।

Advertisement

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.