প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

৭১-এর যুদ্ধজয়ের ৫০ বছর, বিজয় দিবসে দেশনায়কদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী- প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ১৯৭১ সালের যুদ্ধজয়ের ৫০ বছর পূর্তিতে জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে ‘স্বর্নিম বিজয় মশাল’ জ্বালান তিনি। বিজয় দিবসে শহিদ জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও।

১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানকে পর্যুদস্ত করার দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে ভারত। সেই দিনেই জন্ম হয় বাংলাদেশের। ওই বছর এই দিনেই ৯৩ হজার সেনা নিয়ে ভারতীয় বাহিনীর সামনে আত্মসমর্পণ করেছিলেন পাক বাহিনীর প্রধান জেনারেল নিয়াজি।

সেই যুদ্ধে দেশের জন্য যে জওয়ানরা জীবন বলিদান দিয়েছেন, তাঁদের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধাজ্ঞাপনে তিনি ছা়ড়াও ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তিন সেনাবাহিনীর প্রধান। এই বিশেষ দিনে স্বর্নিম বিজয় বর্ষ লোগোর উন্মোচন করেন রাজনাথ সিং।

এ দিন সকালে দিল্লিতে চারটি মশাল প্রজ্জ্বলিত করা হয়। একাত্তরের যুদ্ধে অংশগ্রহণকারী যে জওয়ানরা পরমবীর চক্র ও মহাবীর চক্র পেয়েছিলেন, তাঁদের শহর পর্যন্ত নিয়ে যাওয়া হবে এই মশালগুলি। মঙ্গলবার সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই পদকগ্রহীতাদের গ্রাম ও মূল যুদ্ধক্ষেত্রের মাটি এন ডব্লু এম-এ নিয়ে আসা হবে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন