Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

ফের পারদ নামল কলকাতা সহ দক্ষিণবঙ্গে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক:ফের পারদ নামল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। দিন চারেক পর আবারও কলকাতার পারদ অনেকটা নামল।

শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গত দিন চারেক কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪–র আশপাশে ঘোরাফেরা করছিল। সেটাই এক ধাক্কায় প্রায় দুই ডিগ্রি কমেছে। বৃহস্পতিবার যেমন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার এই সর্বনিম্ন তাপমাত্রা হয়ে গিয়েছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।

পয়লা জানুয়ারি ১২–র ঘরেই ছিল শহরের তাপমাত্রা। ৬ জানুয়ারি থেকে বাড়তে থাকে রাতের তাপমাত্রাও। হাওয়া অফিস আগেই জানিয়েছিল তাপমাত্রা ফের কমবে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও গড় সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ২৫ ডিসেম্বর কলকাতায় জাঁকিয়ে শীত পড়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম৷ পিকনিক আর জমানো আড্ডার জন্য বাঙালি এবারের শীতটা আরও বেশি করে উপভোগ করার সুযোগ পেয়ে বেশ খুশি।

পিকনিক আর জমানো আড্ডার জন্য বাঙালি এবারের শীতটা আরও বেশি করে উপভোগ করার সুযোগ পেয়ে বেশ খুশি।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.