Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

প্রয়াত বনগাঁ পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান নির্মলেন্দু বিশ্বাস (আইনজীবী)

deshersamay

Share article:
লিখছেন-দীপাঞ্জয় দত্ত
আইনজীবী

শ্রদ্ধেয় আইনজীবী নির্মলেন্দু বিশ্বাস ,আমাদের সবার ভালবাসার নিমাই কাকু। এই অদ্ভুত সময়ে, দীর্ঘ রোগভোগের পর চীর শান্তির আশ্রয়ে চলেগেলেন ৷

দক্ষ সংগঠক, সুবক্তা, দীর্ঘ ডানপন্থী রাজনৈতিক জীবন, বনগাঁ পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান এবং বনগাঁ বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলেন ৷

ওঁনার সাথে সম্পর্কটা পারিবারিক ৷ নিমাই কাকুর বাবা শ্রদ্ধেয় স্বর্গীয় শ্যাম বিশ্বাস আমার ঠাকুরদা স্বর্গীয় দেবকীদুলাল দত্তের অভিন্ন হৃদয় বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধা ৷ স্বর্গীয় শ্যাম বিশ্বাস প্রথিতযশা আইনজীবী, আর তাঁর যোগ্য উত্তরসূরী নিমাই কাকু, আমার বাবার সহপাঠী ৷ সম্ভবত ১৯৬৫ এর ব্যাচ।

তিনি দীর্ঘদিন ধরেই বয়স জনিত নানান রোগে ভুগ ছিলেন, সোমবার দুপুর ২.১০ মিনিট নাগাদ নিজ বাস ভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ৷ ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল এবং ২০০০ সাল থেকে ২০০৫ সাল তিনি বনগাঁ পুরসভার উপ পৌর প্রধানের দায়িত্ব পালন করেছিলেন৷মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর৷এই মূহুর্তে পরিবারে রয়েছেন স্ত্রী, পুত্র,ও কন্যা।

বাবা ,কাকাদের স্মৃতি চারনায় নিমাই কাকুর রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জীবন এক আলোয় ভরা অধ্যায় ৷ রাজনৈতিক পরিবারের সন্তান, তাই ছাত্রাবস্থা থেকেই ফ্রন্টফুটে ছাত্র পরিষদকে নেতৃত্ব দেওয়া ৷ কলেজ জীবনে রাজনৈতিক বিতর্ক সভায় তাঁর হাস্য রসাত্বক বক্তব্য গুণমুগ্ধ শ্রোতা দর্শক সংখ্যা শুধু দিনে দিনে বাড়িয়েছিলেন তাই নয়, বরং বলা ভাল তিনি ছিলেন একজন ক্রাউড হান্টার ৷ প্রথমে জাতীয় কংগ্রেস পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের হয়ে বাম বিরোধী মানুষদের এক জোট করতে তাঁর রাজনৈতিক মঞ্চে বক্তব্য ছিল নজরকাড়া ৷ বনগাঁর বাইরে শুধুমাত্র রাজনৈতিক কর্মীদের সতেজ করার জন্য ছুটে গেছেন বহুবার৷ একটা সময় ছিল, দিনের মধ্যে বহু রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে হত, তাই ফ্লাক্সে করে গরম জল নিয়ে ঘুরতেন গার্গেল করার জন্য। রাজনৈতিক সহকর্মীদের ব্যক্তিগত সমস্যা , কেউ অসুস্থ হলে ছুটে যেতেন যেকোন প্রতিকূলতা উপেক্ষা করে ৷ বনগাঁর বেশ কিছু বর্ধিষ্ণু ক্লাবের সাথে যুক্ত ছিলেন আমৃত্যু ৷ বনগাঁর সংস্কৃতি জগৎ ,নাট্যজগতে সুমিস্ট পদ চালনা ৷ আবার রাস্তার ভবঘুরে , গরীব ভ্যান -রিকসা চালকদের অসময়ের ত্রাতা ছিলেন তিনি ৷

সম্পর্কটা আমার সাথে বন্ধুত্বের ৷ হ্যাঁ, আমরা অল্প কয়েকজন জুনিয়ারই ছিলাম যারা ওনার কাছে আবদার করতে পারতাম আবার পিতৃসম সিনিয়ারকে বকতেও পারতাম ৷ অনবদ্য রসিক মানুষ ৷ বয়সটা ওনার কাছে সংখ্যা মাত্র ৷ আর জীবনটা ,আনন্দ করার জন্যই ৷ আমি সেভাবে সিভিল প্রাকটিস করি না ৷ তবে ,ও বাড়িতে মানে, সিভিল বার লাইব্রেরিতে আমার অবাধ যাতায়াত পারিবারিক সম্পর্ক আরও মজবুত করেছে ৷ কাকু মানেই সকালে ঠিক করে দুপুরে পিকনিক ৷ অল্প সময়ের নোটিশে সবাইকে নিয়ে দীঘায় ঘুরতে যাওয়া ।

আমার বিগত আট বছরের প্রাকটিস জীবনে কাকুকে দেখেছি স্যেশান কোর্টগুলিতে আপিল অথবা ও.এস মামলা করতে ৷ কাকু যখন মুভ করতেন , আমি চুপ করে দাঁড়িয়ে শুনতাম ৷ কি অসাধারণ বাচনভঙ্গি ,প্রেসেন্টেশন, কোর্টকে অ্যাড্রেস করার ধরন , আইনের ব্যাখ্যা। সি.পি.সি , এভিডেন্স এ্যাক্ট , ট্র্যান্সফার অব প্রপার্টি , সব রুলস্ এন্ড অর্ডার যেন আত্মস্থ ৷

আমরা হারালাম ৷ বনগাঁর মানুষ হারালো এক সুবক্তাকে, দক্ষ সংগঠনকে , এক জন অসাধারন মানুষকে যিনি মিশে যেতে পারতেন সমস্ত স্তরের মানুষের সাথে ৷আর সর্বোপরি রাজনৈতিক শালিনতা, সৌজন্য, শিষ্টাচারে ভরপুর একজন ব্যক্তিকে ৷ যিনি সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের জন্য সহজেই অ্যাক্সেসেবল ৷জীবনের শেষ অধ্যায় পর্যন্ত যা অক্ষুন্য ছিল৷

কি অদ্ভুত পরিস্থিতি ! বর্তমানে বাফার জ্যোনের মধ্যে কাকুর বাড়ি । যাওয়া নিষেধ ৷ এমনি সময় হলে কয়েক হাজার মানুষ এখন বোধহয় ওনার বাড়ির সামনে ভীড় করত ৷শেষ শ্রদ্ধা জানাতে তাদের প্রিয় নিমাই দা কে৷

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.