Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

তিরিশ বছরের অবসানে নিজেদের দেশে ফলোঅন করলো ক্যাঙারুরা, ইতিহাসের দোরগোড়ায় ভারত

deshersamay

Share article:

দেশের সময়, ওয়েব ডেস্ক:- কুলদীপ যাদব-এর ম্যাজিক ইনিংসে ইতিহাসের দোরগোড়ায় ভারত। তার ৯৯রান দিয়ে ৫উইকেট নেওয়ার ফলে কার্যত ধস নামে অজি ব্যাটিং লাইনআপে। ইতিহাস বলছে, দীর্ঘ ৩০বছর পর নিজেদের মাটিতে ফলোঅন করলো অস্ট্রেলিয়া। যার প্রথমটা শুরু হয়েছিল চেতেশ্বর পূজারা, ঋসভ পন্থদের হাত ধরে। এক কথায় যখন প্রথম ইনিংসে ৬২২রান তুলে ডিক্লেয়ার ঘোষণা করলো অধিনায়ক বিরাট কোহলি তখন থেকেই ইতিহাসের গন্ধ কিছুটা অনুভব করা শুরু করেছিল ক্রীড়া মহল। যার শেষ কাজটা সম্পুর্ন করলেন যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব-রা। উল্লেখ্য চতুর্থ দিনেও বৃষ্টির দরুন বন্ধ থাকে প্রথমার্ধের খেলা। তবে আকাশ পরিস্কার হতেই বুমরা, শামি, কুলদীপ-দের দূরন্ত দাপটে কার্যত দিশেহারা হয়ে পড়েন অজি ব্যাটসম্যানরা। ৩০০রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। পরবর্তীতে তাদের ফলোঅন করানোর সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক। দিনের শেষে চার ওভার ব্যাট করে ছয় রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ক্রীড়া মহলের মতে, অজিরা যে এই টেস্ট জিতছে না তা নিশ্চিত। আর বৃষ্টি যদি ভিলেন না হয় তবে নিঃসন্দেহে ইতিহাস গড়া থেকে আর কিছুটা দূরে বিরাট কোহলি-রা। কারন দেশ স্বাধীনতা পাওয়ার পরবর্তীতে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে সক্ষম হয়নি ভারতীয় ক্রিকেট দল। অতএব এখন শুধু সময়ের অপেক্ষা।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.