Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর ‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে টাকা তোলার নিয়ম, গ্রাহকদের জন্য পদ্ধতি জানাল এসবিআই

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ নতুন বছরে নতুন নিয়ম। বিভিন্ন জায়গায় এটিএম জালিয়াতির একের পর এক খবরের মধ্যেই গ্রাহকদের নিরাপত্তা বাড়াতে নতুন পথে হাঁটছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। এবার থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে টাকা তুলতে ব্যবহার করতে হবে ওটিপি। রাত আটটা থেকে সকাল আটটার মধ্যে ১০ হাজারের বেশি টাকা এটিএম থেকে তোলার ক্ষেত্রে ওটিপি ব্যবহার করতে হবে।

এখন থেকে তাই এটিএম থেকে টাকা তুলতে গেলে সঙ্গে নিতে হবে রেজিস্টার্ড মোবাইল ফোন। কারণ, এবার থেকে এসবিআই এটিএম-এ টাকা তুলতে গেলেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে। অতিরিক্ত এই সুরক্ষা ব্যবস্থা স্টেট ব্যাঙ্কের এটিএম কার্ডধারীদের অননুমোদিত টাকা তোলার ক্ষেত্রে রক্ষা করবে বলে দাবি। মোবাইলে যাবে ওটিপি টাকা তুলতে গেলেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে চার সংখ্যার ওটিপি যাবে।

সঙ্গে সঙ্গেই ওই ওটিপি ব্যবহার করতে হবে। কয়েক মুহূর্ত পরেই ওই ওটিপি বাতিল হয়ে যাবে। একটি লেনদেনের জন্যই আসবে ওটিপি। সেটিতেই শুধু ব্যবহার করা যাবে। ওই ওটিপি দ্বিতীয়বার কাজ করবে না।


১ জানুয়ারি থেকে চালু হবে এই নতুন ব্যবস্থা। রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত টাকা তোলার ক্ষেত্রে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। অন্য ব্যাঙ্কের এটিএম-এর ক্ষেত্রে প্রযোজ্য নয় এই ব্যবস্থা। এসবিআই-এর কোনও এটিএম কার্ড হোল্ডার যদি অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলেন, তাহলে সেইসব টাকা তোলার ক্ষেত্রেও এই পদ্ধতি প্রয়োগ হবে না।

Advertisement

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.