Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর ‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

পশ্চিমবঙ্গের চাল বাংলাদেশে রপ্তানী করার উদ্যোগ নেওয়া হচ্ছে- বললেন খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

deshersamay

Share article:

https://youtu.be/ZBpHVBzUFNg

প্রদীপ দে,দেশের সময়,বর্ধমান: ধান উৎপাদনে গোটা ভারতবর্ষের মধ্যে রেকর্ড সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গ। এখানকার উৎপাদিত চালের চাহিদা মিটিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে রপ্তানী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্ধমানে এই সংক্রান্ত একটি মেলার উদ্বোধন করতে এসে একথা বললেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার থেকে তিনদিনের একটি মেলা শুরু হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রদেশের প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশ এবং চীন থেকে প্রতিনিধি এসেছেন। এখানে রাইস মিলের ক্ষেত্রে কি ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, তারই প্রদর্শনী শুরু হয়েছে। সঙ্গে আলোচনাও।

বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি সাইফুল আলম জানান, মেলায় উপস্থিত থাকতে পেরে আমি খুব উপকৃত। এখান থেকে অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে কাজে লাগানো যাবে। খুশি চিনা প্রতিনিধিরাও।

এক প্রশ্নের উত্তরে এদিন দেশের সময়ের প্রতিনিধিকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, রাজ্যের কৃষকদের প্রতি দরদী মনোভাব রয়েছে আমাদের রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইতিমধ্যেই সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ১৮১৫ টাকা দরে চাল কিনছে।

এর পাশাপাশি উৎসাহ ভাতা হিসেবে কৃষকদেরকে কুইন্টাল প্রতি ২০ টাকা দেওয়া হচ্ছে। রাজ্য সরকার সব সময় কৃষকের পাশে রয়েছে এটা তারই প্রমাণ। আর এই মুহূর্তে ধান উৎপাদনে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সবার থেকে এগিয়ে। তাই এখানকার উদ্বৃত্ত চাল বাংলাদেশে রপ্তানী করার নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে।

Advertisement

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.