প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
জন্মাষ্টমী তিথিতে বনগাঁর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে দেবী দুর্গার কাঠাম পূজোর শুরু: দেখুন ভিডিও বনগাঁর স্বাদমোতী হোটেলে মিলল পচা মাংস ও মেয়াদ উত্তীর্ণ আলু , মিলেছে পোকা-মাকড়! বারবার অভিযানেও বদলাচ্ছে না অস্বাস্থ্যকর ছবি ৪ হাজার টাকার ইলিশ নিয়ে পগারপার মহিলা , মধ্যমগ্রাম মাছের বাজারের এমন কাণ্ডে হতবাক স্থানীয় ব্যবসায়ীরাও মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে বাঙালির আবেগ উস্কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোর পরই পুরভোট! আপনার এলাকা কি তালিকায় আছে? আগামিকাল জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন, প্রস্তুতি তুঙ্গে

75 Rs Coin: নয়া সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে ৭৫ টাকার কয়েন আনছে কেন্দ্র

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ নয়া দিল্লি: কেন্দ্রের বড় ঘোষণা। বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেই কেন্দ্রের তরফে ৭৫ টাকার কয়েন প্রকাশ করা হবে। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উদযাপন করতেই এই কয়েন আনা হচ্ছে। বৃহস্পতিবার এই মর্মে একটি বিবৃতিও পেশ করা হয়েছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এবং নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বিশেষ ৭৫ টাকার কয়েন আনা হচ্ছে।

অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কয়েনের একটি পিঠে অশোক স্তম্ভ থাকবে। অশোক স্তম্ভের নীচে লেখা থাকবে “সত্যমেব জয়তে”। কয়েনের বামদিকে দেবনগরী হরফে লেখা থাকবে ভারত, ডানদিকে ইংরেজি হরফে লেখা থাকবে ইন্ডিয়া। মুদ্রার অঙ্ক, অর্থাৎ ৭৫ টাকাও লেখা থাকবে কয়েনের একদিকে। মুদ্রার অন্য পিঠে থাকবে সংসদ ভবনের ছবি। তার নীচে দেবনগরী হরফে লেখা থাকবে “সংসদ সংকুল” ও ইংরেজিতে “পার্লামেন্ট কমপ্লেক্স”।

গোলাকার এই কয়েনের ব্যাসার্ধ ৪৪ মিলিমিটার হবে এবং ধারে মোট ২০০০টি দাগ থাকবে। ৩৫ গ্রামের এই বিশেষ কয়েন চারটি ধাতু দিয়ে তৈরি হবে। ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক মিশ্রিত করে এই কয়েন তৈরি করা হবে।

উল্লেখ্য, আগামী রবিবার, ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যেখানে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ ২০ দল এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করবে বলে জানিয়েছে, সেখানেই ২৫টি রাজনৈতিক দল এই অনুষ্ঠানে যোগ দেবে বলেও জানিয়েছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন