প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

৩১ ডিসেম্বরের মধ্যে CAA সার্টিফিকেট, ভোটার তালিকায় নাম তুলতেও সাহায্য, মতুয়াগড়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী: দেখুন ভিডিও

deshersamay

Share article:

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি শেষ করে মতুয়াদের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে সার্টিফিকেট দেওয়া হবে। রবিবার গোঁসাই পরিষদ আয়োজিত ‘আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলন – ২০২৬’-এ হাজির হয়ে বড় আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাগরিকত্ব না থাকার জন্যে যে সব মতুয়ারা ভোটার তালিকায় নাম তুলতে পারেননি, তাঁরা CAA সার্টিফিকেট পেলেই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। তাঁদের নথি সংক্রান্ত প্রয়োজনীয় সাহায্য সরকারের তরফে করা হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী।

এ দিন গোঁসাই সম্মেলনে শুভেন্দু বলেন, ‘ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা নবান্ন সভাগৃহে সব জেলার ডিএমদের নিয়ে ওয়ার্কশপ করেছেন। আলোচনা করে গাইডলাইন দিয়ে দিয়েছিলেন। আড়াই লক্ষ পিটিশনার আছে। ৩১ ডিসেম্বরে মধ্যে শুনানি শেষ করে সবাইকে CAA-তে আমরা সার্টিফিকেট প্রদান করব। চিন্তা করবেন না।’ দেখুন ভিডিও

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) করা হয়। নাগরিকত্ব না থাকার কারণে অনেকেই ভোটার তালিকায় নাম তুলতে পারেননি। CAA সার্টিফিকেট পেলেই সেই সমস্যার সমাধান হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘জানুয়ারি মাসে ভোটার তালিকা রিভিশনের সময়ে ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। যাঁরা CAA সার্টিফিকেট পেয়ে যাবেন, তাঁরা প্রত্যেকেই আবেদন করবেন। আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হবে। যাতে প্রত্যেকেই ভোটাধিকার পান।’

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে এ দিন পূর্বতন সরকার ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন শুভেন্দু। তাঁর কথায়, ‘একজন মুখ্যমন্ত্রী CAA-র বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, ক্যা ক্যা ছিঃ ছিঃ। তিনি অন্যায় করেছিলেন বলে ঠাকুর গণতান্ত্রিক ভাবে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে।’ মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের প্রায় ৭০টি মতুয়া অধ্যুষিত আসনে বিজেপির প্রার্থীর জয়যুক্ত হয়েছেন। মতুয়াদের দাবি মতো, একাধিক উন্নয়নমূলক কাজ করবে এই সরকার।

মুখ্যমন্ত্রী জানান, মতুয়া বোর্ড পুনর্গঠন করে এই অর্থবর্ষে মতুয়াদের বিশেষ উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা দেবে রাজ্য সরকার। গোঁসাই সমাজের কল্যাণে নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে মতুয়া বোর্ড। এর পাশাপাশি চাঁদপাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভোলবদল-সহ একাধিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন