প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

৮ দফায় নির্বাচন বাংলায়, ২৭ মার্চ থেকে ভোটগ্রহণ শুরু, ফল ঘোষণা ২ মে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন।

শুক্রবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, বাংলায় এ বার নির্বাচন হবে ৮ দফায়। ভোট গ্রহণ হবে ২৭ মার্চ, ১ এপ্রিল, ৬ এপ্রিল, ১০ এপ্রিল, ১৭ এপ্রিল, ২২ এপ্রিল, ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিল। তার পর ফল ঘোষণা হবে ২ মে।

পশ্চিমবঙ্গে ২৭ মার্চ প্রথম দফার ভোট গ্রহণ হবে ৩০ টি আসনে। পাঁচটি জেলাতে ভোট গ্রহণ হবে এই দফায়। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ১ এবং পূর্ব মেদিনীপুর পার্ট-১।


বাংলায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে ১ এপ্রিল। এই দফায় ৪ জেলার ৩০ টি আসনে ভোট গ্রহণ করা হবে। ওই জেলাগুলি হল, বাঁকুড়া পার্ট-২, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পার্ট-২ এবং দক্ষিণ ২৪ পরগণা পার্ট-১।

রাজ্যে তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে ৬ এপ্রিল। এই দফায় ৩১ টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। হাওড়া ও হুগলির পার্ট-১ এবং দক্ষিণ ২৪ পরগণায় পার্ট-২ তথা এই জেলায় দ্বিতীয় দফার ভোট হবে।

চতুর্থ দফায় ভোট গ্রহণ হবে ১০ এপ্রিল। এই দফায় ৪৪ টি আসনে ভোট নেওয়া হবে। হাওড়া, হুগলি পার্ট, দক্ষিণ ২৪ পরগণা পার্ট -৩, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট হবে এই দফায়।


পঞ্চম দফায় ভোট গ্রহণ হবে ১৭ এপ্রিল। এই দফায় ৬ টি জেলায় ৪৫ টি আসনে ভোট নেওয়া হবে। ওই জেলাগুলি হল, উত্তর চবিশ পরগনা (পার্ট-১), নদিয়া (পার্ট-১), পূর্ব বর্ধমান (পার্ট-১), কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়।

ষষ্ঠ দফায় ২২ এপ্রিল ভোট গ্রহণ হবে ৪ টি জেলার ৪৩ আসনে। উত্তর দিনাজপুর, নদিয়া (পার্ট-২), পূর্ব বর্ধমান (পার্ট-২) এবং উত্তর ২৪ পরগনায় (পার্ট-২) এই দফায় ভোট হবে।

সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল। এই দফায় ৫ জেলার ৩৬ টি আসনে ভোট হবে। ওই জেলা গুলি হল—মালদা (পার্ট-১), মুর্শিদাবাদ (পার্ট-১), পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ ও দক্ষিণ দিনাজপুরে।

অষ্টম তথা শেষ দফায় ভোট গ্রহণ করা হবে ২৯ এপ্রিল। এই দফায় ৪ জেলার ৩৫ টি আসনে ভোট গ্রহণ করা হবে। কলকাতা উত্তর, মালদা (পার্ট ২), মুর্শিদাবাদ (পার্ট ২) এবং বীরভূমে শেষ দফায় ভোট হবে।

ভোটের ফল ঘোষণা হবে ২ মে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন