প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

২৬ জুন পর্যন্ত অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গের পাঁচ জেলা। আগামী ২৬ জুন পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 
মরসুমের শুরু থেকেই ছন্দে রয়েছে এবার মৌসুমী বায়ু। এবার তা ক্রমশই সক্রিয় হয়ে উঠছে। তার প্রভাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং কোচবিহার জেলায় আগামী কয়েক দিন বৃষ্টি চলবে। উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দফায় দফায় বৃষ্টি হবে, তবে তুলনায় কম। দক্ষিণবঙ্গে ২৬ তারিখের পর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

মৌসম ভবন আগেই পূর্বাভাস দিয়েছিল, এবার দেশে বৃষ্টির হার সর্বত্র ভালই হবে। কেরলে ১ জুন বর্ষা ঢোকার পর দেশের অন্যান্য প্রান্তে মৌসুমী বায়ু সঠিক সময়ে ঢুকে গিয়েছে। তার প্রভাব পড়েছে এ রাজ্যেও।

গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩২.৩ মিলিমিটার। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল অস্বস্তিজনক। ফলে বৃষ্টি হলেও, ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। আগামী কয়েক দিন এমনই আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন