প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

২২- জানুয়ারিই ভোট, আসানসোল, বিধাননগর, চন্দননগর ও শিলিগুড়িতে, কী কী নিষেধাজ্ঞা কমিশনের জানুন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রবিবার যখন নবান্ন থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কোভিড বিধি নিয়ে সাংবাদিক বৈঠক করছিলেন, তখনই জানতে চাওয়া হয়েছিল চার কর্পোরেশনের ভোটের কী হবে? জবাবে মুখ্যসচিব জানিয়েছিলেন, ভোটের ব্যাপারে যা জানাবার রাজ্য নির্বাচন কমিশন জানাবে।

সোমবার নবান্নের সঙ্গে বৈঠকের পর কমিশন জানাল, ২২ জানুয়ারিই ভোট হবে আসানসোল, বিধাননগর, চন্দননগর ও শিলিগুড়িতে। তবে প্রচারে অনেক বিধি বেঁধে দিল কমিশন। বাইক মিছিল, এমনি মিছিল করা যাবে না।

বিধি নিষেধ এক নজরে:

বাইক, সাইকেল বা এমনি মিছিল করা যাবে না।
প্রার্থী-সহ সর্বাধিক পাঁচ জন একসঙ্গে বাড়ি বাড়ি প্রচার করতে পারবেন।

বড় মাঠে সর্বাধিক ৫০০ জনকে নিয়ে সভা করা যাবে।
একটি হলে আসন সংখ্যার ৫০ শতাংশ লোক নিয়ে মিটিং করার ক্ষেত্রে বাধা নেই।
ইতিমধ্যেই যদি কোনও পদযাত্রা, বাইক বা সাইকেল মিছিলের অনুমতি নেওয়া থাকে তাহলে তা প্রত্যাহার করে নেওয়া হল এই নির্দেশিকার মধ্যে দিয়ে।

রাত্রি আটটা থেকে পরের দিন সকাল ন’টা পর্যন্ত কোনও প্রচার কর্মসূচি করা যাবে না।

সমস্ত বুথ স্যানিটাইজ করতে হবে।
যাঁরা বুথে ঢুকবেন তাঁদের মাস্ক পরা বাধ্যতামূলক। থার্মাল চেকিং ও স্যানিটাইজেশনের বন্দোবস্তও রাখতে হবে।
কোভিড আক্রান্তরা ভোটের দিন শেষ ঘণ্টায় নিজের বুথে ভোট দিতে পারবেন।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন