Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

হুগলির খানাকুলে তৃণমূলে ভাঙন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক:বুধবার হুগলি জেলার আরামবাগ মহকুমার থানাকুল ২ নম্বর ব্লকে জন্মলগ্ন থেকে তৃণমূল করে আসা জেলা পরিষদের সদস্য নাজমুল করিমকে কর্মাধ্যক্ষ না করায় পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান সহ প্রায় ১০ হাজার তৃণমূল কংগ্রেসের সদস্য সহ কর্মী-সমর্থকরা দল ছাড়ার কথা সভা করে জানিয়ে দিল। মূলত, জেলা সম্পাদক তপন দাশগুপ্ত, বিধায়ক প্রবীর ঘোষাল সাংসদ অপরূপা পোদারের একপেশে সিদ্ধান্তর বিরুদ্ধে এই চরম সিদ্ধান্ত বলে জানালেন, খানাকুল ২ নম্বর ব্লকের পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরা। যদিও, তারা অন্য কোনও দলে এখনই যোগ দিচ্ছেন না ৷ নাজবুল করিম, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ স্থানীয় ক্লাব সংগঠকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিক্ষুব্ধরা জানান। এ ব্যাপারে জেলা নেতৃত্ব কোনও মন্তব্য না করলেও , নেতৃত্ব ঘটনার দিকে কড়া নজর রাখছে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন