Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর

হাবড়ায় মাছ ধরতে গিয়ে ,জলে ডুবে মৃত্যু হল এক বেক্তির

deshersamay

Share article:

দেশের সময, হাবড়া: মাছ ধরতে গিয়ে মাঝ বয়সী ব্যক্তির জলে পড়ে মৃত্যু,, এলাকায় শোকের ছায়া। ।

ঘটনাটি হাবড়া থানার হিজলপুকুর আনন্দময়ী কালি মন্দির সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সুখেন দাস

৫০, পেশায় সেলাই কারিগর ।
মৃত ব্যক্তির খুব মাছ ধরার নেশা ছিল বলে জানা গেছে, রবিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে ফিরে এসে ছিপ নিয়ে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যায়। রাত নটা নাগাদ বাড়ি ফিরছেনা দেখে খোজা খুজি করতে পুকুরে গেলে পুকুর পাড়ে ছিপ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন। জলে নেমে খোঁজ করতেই ভেসে ওঠে সুখেন দাসের মৃত দেহ। সাথে সাথে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষনা করে। পরিবার সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিল। এর আগেও কয়েকবার মাছ ধরতে গিয়ে জলে পড়ে গেছিল । সোমবার দেহ ময়নাতদন্ত করা হবে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.