Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

হাই কোর্টের শুনানি বৃহস্পতিবার

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্কঃ হাই কোর্টে পিছিয়ে গেল কলকাতা পুলিস–সিবিআই মামলার শুনানি। এদিন হাই কোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদের এজলাসে শুনানি শুরু হয় সকাল ১৩.‌৩০ মিনিট নাগাদ। শুনানি চলাকালীন বিচারপতি বলেন, যেহেতু এই মামলার অন্য অংশ নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে শুনানি চলছে, সেহেতু শীর্ষ আদালত কী নির্দেশ দেয় তা বিচার করে পরবর্তী নির্দেশ দেবে হাই কোর্ট। সেজন্য শুনানি পিছোন হল আগামী বৃহস্পতিবার পর্যন্ত। কলকাতা পুলিস সোমবার হাই কোর্টে বলেছিল, রাজীব কুমার মামলায় আদালত স্থগিতাদেশ দিয়েছিল। তা লঙ্ঘন করে রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে কোনও ওয়ারেন্ট ছাড়াই রাজীব কুমারের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল সিবিআই। সিবিআই পাল্টা আদালতে বলেছিল, যে তিন জন অফিসারের জন্য স্থগিতাদেশ দিয়েছিল আদালত, রবিবারের ঘটনার সঙ্গে তার যোগ নেই।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন