প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সৌমিত্রর মাল্টিঅর্গ্যান ফেলিওর, চিকিৎসকদের ভরসা এখন একমাত্র মিরাকল..

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ দীপাবলির সন্ধ্যায় খুবই খারাপ খবর। সৌমিত্র চট্টোপাধ্যায় চিকিৎসায় আর বিশেষ সাড়া দিচ্ছেন না। তাঁর একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে না। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকরা এক প্রকার আশা ছেড়ে দিয়েছেন। তাঁর শারীরিক অবস্থার যে দ্রুত অবনতি ঘটেছে, তা তাঁর পরিবারকেও জানানো হয়েছে।


শুক্রবার দুপুর থেকেই সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা নতুন করে খারাপ হতে শুরু করে। শনিবার সকাল থেকে ক্রমশই সমস্যা ও সংকট বাড়তে থাকে। হাসপাতাল সূত্রে শেষ যে খবর পাওয়া গিয়েছে, তাতে তাঁর শারীরিক অবস্থা চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।
চিকিৎসকরা বলছেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। পরিস্থিতি কার্যত হাতের বাইরে। এখন একমাত্র কিছু মিরাকল হলে তবেই..।

জানা গিয়েছে, বর্ষীয়াণ অভিনেতার মস্তিষ্ক প্রায় অচল। তবে ব্রেন ডেথ কিনা সে বিষয়ে এখনই কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ।
বেলভিউ ক্লিনিকের চিকিৎসক অরিন্দম করে জানিয়েছেন , “বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে তার অবস্থা সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল।” শরীরে অক্সিজেনের মাত্রা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। সম্পূর্ণ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ১oo% ফেডারেশন সাপোর্টে রেখে দেওয়া হয়েছে। প্লাসমাফেরেসিস বা ডায়ালিসিস তেমনভাবে কোন কাজ করছে না।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন