প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সেনার উর্দিধারী এগারো জন গ্রেপ্তার গুয়াহাটিতে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ গায়ে সেনার উর্দি। গুয়াহাটির এলজিবিআই বিমানবন্দরের কাছে ঘুরে বেড়াচ্ছিলেন কয়েক জন। কোনও উদ্দেশ্য ছাড়াই। দেখে সন্দেহ হয় পুলিশের। পরিচয়পত্র দেখতে চান পুলিশকর্মীরা। দেখাতে পারেননি কেউই। সেনার উর্দিধারী ১১ জনকে গ্রেপ্তার করল পুলিশ। 


ওই উচ্চ সতর্কতা যুক্ত এলাকায় কেন তাঁরা সেনার উর্দি পরে ঘুরছিল, এখনও জানতে পারেনি পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। 
পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দরের কাছে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। তখনই চার জন সেনার উর্দি পরা যুবককে দেখতে পায়। তাঁদের জিজ্ঞাসাবাদ করার পরেও কোনও উত্তর মেলেনি। তাঁরাই বাকি সাত জনের কাছে পুলিশের ওই দলটিকে নিয়ে যান। ওই সাত জনও আশপাশেই ঘুরছিলেন বলে জানাগিয়েছে৷

এগারো জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। গুয়াহাটির যুগ্ম পুলিশ কমিশনার দেবরাজ উপাধ্যায় বললেন, প্রাথমিক জেরায় জানা গেছে ধৃতেরা গত এক মাস ধরে ওই এলাকাতেই একটি বাড়ি ভাড়া করে থাকছিলেন। সেই বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখান থেকে ভুয়ো পরিচয়পত্র মিলেছে। এগারো জনের থেকে যদিও কোনও অস্ত্র উদ্ধার হয়নি। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ–কে খবর দেওয়া হয়েছে৷

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন