Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

সুন্দরবনের গোসাবা ব্লকে iLead এর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির: দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা দে, দেশের সময়

কলকাতার iLead কলেজের উদ্যোগে এবং টেগোর সোসাইটির সহায়তায় সুন্দরবনের গোসাবায় অনুষ্ঠিত হল তিনদিন ব্যাপী স্বাস্থ্য পরীক্ষা শিবির। যেখানে এই কলেজেরই মেডিকেলে পাঠরত ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা নিজেরা সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত গ্রামে থেকে গ্রামবাসীদের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছেন। ২৪ শে জুন মঙ্গলবারই ছিল তার শেষ দিন।

iLead এর চেয়ারম্যান  প্রদীপ চোপড়া দেশের সময়কে জানান, “ iLead এর ছাত্র ছাত্রীরা প্রায়ই সুন্দরবনে আসছে, তাদের পড়াশোনার অঙ্গ হিসেবে এবং হাতে কলমে কাজ শিখে তাদের রিসার্চের কাজকে এগিয়ে নিয়ে যেতে। এইক্ষেত্রে ছাত্রছাত্রীরা যেমন ভালোভাবে শিখতে পারছে তেমনই সুন্দরবনে মানুষও উপকৃত হচ্ছে। বৃহৎ সুন্দরবনের শুধুমাত্র এই গোসাবা ব্লকেই বহু মানুষ বিনা চিকিৎসায় থাকেন, কিংবা ছোটো খাটো পরীক্ষা নিরীক্ষার জন্য পর্যাপ্ত ডাক্তারের অভাবে তাদের অনেক দূরে শহরে যেতে হয়। সেখানে iLead এর দ্বারা পরিচালিত ছাত্রছাত্রীদের এই স্বাস্থ্য পরীক্ষা তাদের যেমন উপকার করল তেমনই এখানকার অসহায় মানুষদেরও উপকার হল” আর এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি হয়েছে AI পাওয়ার টেলিমেডিসিন প্রযুক্তিকে ব্যবহার করে। দেখুন ভিডিও

iLead এর ব্যাচেলর ইন অপটোমেট্রি কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফারহানা সুলতানা সুন্দরবনের গোসাবা ব্লকের রাঙাবেড়িয়া ব্লকে স্বাস্থ্য শিবির চলাকালীন দেশের সময়কে জানালেন, “সুন্দরবনের এই রাঙাবেড়িয়া গ্রামে iLead এর ক্রিটিকাল কেয়ার এবং অপ্টিমেট্রির ছাত্রছাত্রীরাই এই বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবিরে এসেছে। বিনামূল্যে গ্রামবাসীদের ই সি জি, রক্ত পরীক্ষা, সুগার, প্রেসার চেক আপ ইত্যাদি করা হয়েছে। এছাড়াও আরও অন্যান্য শারীরিক সমস্যা তাদের শিক্ষক শিক্ষিকারা মিলে করেছেন। দিনে প্রায় দেড়শো মানুষ এই স্বাস্থ্য শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। তারমধ্যে বেশীরভাগেরই চোখ সংক্রান্ত সমস্যা বেশি দেখা গেছে”।

নিজেদের গ্রামে বসে বিনামূল্যে এই ধরণের চিকিৎসা পেয়ে গ্রামবাসীদের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতন। সুতরাং একথা বলাই বাহুল্য iLead এর ছাত্রছাত্রীদের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন