Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

সুদানের কারখানায় এলপিজি সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা,১৮ ভারতীয়-সহ বহু শ্রমিকের মৃত্যু

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: সুদানের সেরামিক কারখানার এলপিজি গ্যাসের ট্যাঙ্কারে বিস্ফোরণে পুড়ে মারা গিয়েছেন অন্তত ২৩ জন। মঙ্গলবারের এই ঘটনায় মৃতদের মধ্যে অন্তত ১৮ জন ভারতীয় রয়েছেন বলে সূত্রের খবর। বুধবার সুদানে ভারতীয় মিশন এ কথা নিশ্চিত করেছে।

ভারতীয় দূতাবাস বিবৃতি দিয়ে বলেছে, সুদানের খারতুম অঞ্চলে সিলা সেরামিক ফ্যাক্টরিতে বিস্ফোরণ ঘটে। তার পরেই ১৬ জন ভারতীয় নিখোঁজ হন। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে ১৮ জন ভারতীয় মারা গিয়েছেন। কারখানা থেকে পোড়া দেহগুলি উদ্ধার হচ্ছে। কিন্তু তাঁদের শনাক্ত করা মুশকিল।

দেখুন ভিডিও:

বিস্ফোরণে সব মিলিয়ে ১৩০ জন আহত হয়েছেন এখনও পর্যন্ত। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তার মধ্যেও সাত জন ভারতীয়। তাঁরা হাসপাতালে ভর্তি আছেন। চার জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে বেঁচে গিয়েছেন ৩৪ জন ভারতীয়। তাঁদের রাখা হয়েছে সালোমি সেরামিক ফ্যাকটরির আবাসনে।

কারখানা সূত্রে জানা গেছে, ওই কারখানায় মোট ৬৮ জন ভারতীয় কর্মী কাজ করতেন। মূলত উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, তামিলনাড়ু ও গুজরাতের বাসিন্দা তাঁরা।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন