প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

সিপিআইএমে বড় ধাক্কা, দল ছাড়লেন প্রতীক উর রহমান ,কেন এই সিদ্ধান্ত?

deshersamay

Share article:

ভোটের মুখে সিপিআইএম ছাড়লেন প্রতীক উর রহমান। সোমবার সকালে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন এই তরুণ নেতা। প্রতীক উর রাজ্য কমিটির সদস্য ছিলেন। 

CPIM-এর রাজ্য কমিটি থেকে ইস্তফা দিলেন প্রতীক উর রহমান , সূত্রের খবর এমনটাই। জানা গিয়েছে, তিনি একটি চিঠি দিয়ে দল ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন শীর্ষ নেতৃত্বকে। সেই চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (এর সত্যতা যাচাই করেনি ‘ দেশের সময় অনলাইন’)। সেখানে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা এবং কর্মপদ্ধতির সঙ্গে তিনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারছেন না এবং মানসিক দ্বন্দ্বের মধ্যে তাঁকে দিন কাটাতে হচ্ছে। ফলে তিনি পার্টির জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব-সহ পার্টির প্রাথমিক সহস্য পদ থেকেও অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন। এখনও পর্যন্ত এই নিয়ে প্রতীক উর বা দলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই তরুণ নেতার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তিনি কোনও উত্তর দেননি। তাঁকে মেসেজ করা হলেও কোনও প্রতিক্রিয়া এখনও দেননি তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগেই দলের এক তরুণ নেতার সঙ্গে প্রতীক উরের তাল ঠোকাঠুকির খবর সামনে এসেছিল। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন। যেখানে তিনি বলেছিলেন, ‘নীতি-নৈতিকতা ছাড়া, আর যাই হোক, কমিউনিস্ট পার্টি হয় না।’ যদিও সেখানে তিনি কারও নাম উল্লেখ করেননি। উল্লেখ্য, বামেদের এই তরুণ মুখ একুশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন। জিততে না পারলেও লড়াকু মনোভাবের জন্য তিনি জনপ্রিয়। বিধানসভা ভোটের মুখে তাঁর এই ইস্তফাপত্র দেওয়া রাজনৈতিক ভাবে কী প্রভাব ফেলবে, এখনও সেই দিকেই সকলের নজর।

প্রতীক উর রহমানের ইস্তফা নিয়ে কটুক্তি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সমাজ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘সিপিএমের বায়োলজিকাল ফেরেব্বাজ নেতৃত্বের অংশ  ও ফেসবুকের সভ্যতাহীন  ফুটেজ বিপ্লবীদের দাপটে সিপিএমেরই প্রথম সারির যুবনেতাদের অবস্থা ও সিদ্ধান্ত এরকম। SFI শীর্ষনেতা, জেলার নেতা, রাজ্য কমিটির কিছু দায়িত্বে থাকা ও গত লোকসভায় ডায়মন্ডহারবারে সিপিএম প্রার্থী প্রতীক উর। সিপিএমকে সর্বস্তরে 0-তে নামানো সম্পাদক ও তাঁর মদতপ্রাপ্ত অযোগ্য বাতেলাবাজগণের কাঠিবাজিতে  নাকি এই সিদ্ধান্ত। চিঠির সত্যতা যাচাই করতে পারিনি। ভুল হলে ডিলিট করে দেব।’

https://x.com/i/status/2023281538939355298

এনিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য-রাজনীতি। অনেকেই জানতে চাইছেন অন্দরে ঠিক কী এমন হল যাতে প্রতিকুরের মতো লড়াকু নেতাকে সরে দাঁড়াতে হচ্ছে। এনিয়ে অবশ্য আলিমুদ্দিনের তরফে কিছু এখনই জানা যায়নি।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন