প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

সিনিয়র সিটিজেনদের এক কিলোমিটার পর্যন্ত ফ্রি রাইড সহ রয়েছে হাত ধোয়ার বেসিন, পানীয় জল থেকে ফোনের চার্জার এবং কম্পিউটারের মনিটরও মিলবে এই অটোতে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ অটোর মধ্যেই রয়েছে হাত ধোয়ার বেসিন। পাশেই রাখা লিকুইড সোপ। মোবাইলের চার্জার পয়েন্ট থেকে শুরু করে ডেস্কটপের মনিটর, এই অটোতে সবই পাবেন যাত্রীরা। সৌজন্যে অটোর মালিক সত্যবান গীতে। সিনিয়র সিটিজেনদের এক কিলোমিটার পর্যন্ত ফ্রি রাইড দেওয়ার ব্যবস্থাও রয়েছে এই অটোতে।

সম্প্রতি এমনই এক তিনচাকার যানের হদিশ মিলেছে বাণিজ্যনগরী মুম্বইয়ের রাস্তায়। সত্যবানের অভিনব অটোর ফ্যান হয়ে গিয়েছেন অনেকেই। সাধারণ মানুষ থেকে তারকার অন্দরমহল সব জায়গাতেই এখন বিখ্যাত এই সত্যবান। কদিন আগেই টুইঙ্কল খান্নাকে কথা বলতে শোনা গিয়েছিল অটোর ব্যাপারে। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল এই ‘হোম সিস্টেম’ অটোর ছবি। কেউ কেউ বলছেন “ওয়ান রুম-কিচেন অটো’। সত্যবানের তারিফ করে তাঁকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

https://twitter.com/ANI/status/1197266131179855873?s=19
সত্যবানের কথায়, “আমার অটোতে চড়লে একেবারে নিজের বাড়িতে আছেন বলেই মনে হবে। প্রয়োজনে ফোনে চার্জ দিতে পারবেন। তেষ্টা মেটানোর জন্য রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও। আমার অটোতে যাঁরা চড়বেন তাঁদের যেন বেস্ট কোয়ালিটির পরিষেবা দিতে পারি, এটাই আমার একমাত্র উদ্দেশ্য।” অটোর জানলায় বাগানের ব্যবস্থাও করেছেন সত্যবান।

https://www.instagram.com/p/B5Er6j3D44X/?igshid=1qnse56k5xei4
সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করেছেন সত্যবানের এমন অভিনব অটোর ছবি। কেউ লিখেছেন “একদম প্লেনে চড়ার অভিজ্ঞতা পাবেন। ” কেউবা বলছেন, “মুম্বইয়ের সবচেয়ে ভালো অটো। চড়লেই ফ্রি-তে মিলবে বিনোদন। দারুণ অভিজ্ঞতা।” ইনস্টাগ্রামের অটোর ছবি শেয়ার করেছেন টুইঙ্কল খান্নাও। একথা জানার পর বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন সত্যবান। জানিয়েছেন, টুইঙ্কল খান্না এবং অক্ষয় কুমার দুই তারকারই ‘বিগ ফ্যান’ তিনি। একটাবার তাঁদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছে সত্যবান। নেটিজেনরা নিশ্চিত নিজের অটোতেও দুই তারকাকে সফর করাবেন তিনি।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন