Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

সাড়ে আট কোটি কৃষকের অ্যাকাউন্টে,১৭ হাজার কোটি টাকা পিএম কিষান’ প্রকল্পে ট্রান্সফার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী কিষান নিধি যোজনায় রবিবার দেশের সাড়ে আট কোটি কৃষকের অ্যাকাউন্টে ১৭ হাজার ১০০ কোটি টাকা ট্রান্সফার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনিশের ভোটের আগেই পিএম কিষান প্রকল্প শুরু করেছিল নরেন্দ্র মোদী সরকার। এই প্রকল্পে বছরে ৬ হাজার টাকা করে কেন্দ্রের থেকে সাহায্য পান কৃষকরা।

যদিও বাংলার কৃষকরা এই প্রকল্পের আওতায় পড়েন না। কারণ আয়ুষ্মান ভারতের মতো এই প্রকল্প থেকেও নাম তুলে নিয়েছিল নবান্ন। তার বদলে পশ্চিমবঙ্গ সরকার এ রাজ্যের চাষিদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে।

কোভিড মোকাবিলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন তার মধ্যেও কৃষকদের জন্য এককালীন টাকা দেওয়া হয়েছিল। সে সময়ে ২২ হাজার কোটি টাক সরাসরি ৯ কোটির বেশি কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছিল কেন্দ্রীয় সরকার।

এদিন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার পর প্রধানমন্ত্রী বলেন, “অনেক কৃষক এখন মাঠে নতুন ফসল লাগিয়েছেন। অনেকে আবার সবে মাত্র ফসল ঘরে তুলেছিলেন। এই সময়ে এই টাকা তাঁদের খুবই কাজে লাগবে।” এদিন ষষ্ঠ কিসির টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

কৃষকদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তিনি বলেন, “এই সময়ে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানোটা ভীষণ জরুরি ছিল। প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন।” তাঁর কথায়, “কৃষিক্ষেত্রের গুরুত্বের উপর সর্বদা জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ক্ষেত্রের বিকাশ ও উন্নতির জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন।”

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন