প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

সাইকেল সারাতে দিয়ে ফেরত পাওয়া যাচ্ছে না, কেরল পুলিশে অভিযোগ ১০ বছরের কিশোরের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ দু’মাস ধরে দোকানে পড়েছিল দুই ভাইয়ের সাইকেল। কিছুতেই সারিয়ে দিচ্ছিল না দোকানদার। ফোনেও খোঁজ পাওয়া যাচ্ছিল না দোকানদারের। তার মধ্যে সাইকেলের ওই দোকানও ছিল বন্ধ। শেষ পর্যন্ত আর কোনও উপায় না পেয়ে পুলিশকে চিঠি লিখেছে ওই দুই খুদের একজন। বয়স মাত্র ১০। ক্লাস ফাইভের ওই পড়ুয়া আবিন কেরলের কোঝিকোড়ের বাসিন্দা। মেপ্পায়ুর থানায় চিঠি লিখে সাহায্য চেয়ছে ওই কিশোর।

https://www.facebook.com/keralapolice/photos/a.135262556569242/2504084799686994/?type=3

২৫ নভেম্বর পুলিশকে চিঠি লিখে অবিন জানিয়েছিল ৫ সেপ্টেম্বর স্থানীয় একটি সাইকেলের দোকানে নিজের এবং ভাইয়ের সাইকেল সারাতে দিয়েছিল সে। কিন্তু তারপর প্রায় দু’মাস কেটে গেলেও সাইকেল ফেরত পায়নি তারা। বারবার দোকানদারকে ফোন করার পরেও সাইকেল সারিয়ে ফেরত দেননি তিনি। বরং যখনই দোকানে গিয়েছে তখনই তারা দেখেছে দোকান বন্ধ রয়েছে। পাশাপাশি আবিন এও জানিয়েছে যে তাদের বাড়িতে এমন কেউ নেই যিনি গিয়ে সাইকেল খুঁজে নিয়ে আসবেন। তাই স্কুলের নোটবুকের পাতা ছিঁড়ে পুলিশকে চিঠি লিখে সবটা জানিয়েছে সে।

ছোট্ট আবিনের এমন অভিযোগ পেয়ে তৎপর হয়েছিল কেরল পুলিশও। যোগাযোগ করা হয় ওই সাইকেল দোকানদারের সঙ্গে। তিনি জানিয়েছে বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তারপর তাঁর ছেলের বিয়েও ছিল। সব মিলিয়ে দোকান খোলার সময় পাননি তিনি। তবে খুব তাড়াতাড়িই ওই দুই ভাইয়ের সাইকেল সারিয়ে ফেরত দেবেন বলে কথা দেন ওই দোকানদার।ইতিমধ্যেই সাইকেল ফেরতও পেয়ে গিয়েছে আবিন এবং তার ভাই। কেরল পুলিশ ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে বৃহস্পতিবার জানিয়েছে সেকথা।

দুই কিশোরের অভিযোগ পেয়ে কেরল পুলিশ যে এত তৎপরতার সঙ্গে কাজ করেছে, সামান্য ব্যাপার বলে এড়িয়ে যায়নি সেই ঘটনায় খুশি নেটিজেনরা। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে কেরল পুলিশের ওই পোস্ট। প্রায় চার হাজার শেয়ার হয়েছে সেটি। ৬৫ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন ওই পোস্টে। শুধু তাই নয়, কুর্নিশ জানিয়ে প্রায় সকলেই কেরল পুলিশের উদ্দেশে লিখেছেন, “দারুণ কাজ। ওই কিশোরদের সাহায্য করার জন্য ধন্যবাদ।”

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন