প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

সল্টলেকের বাড়ির দরজা ভেঙে সুরজিৎ কর পুরকায়স্থর প্রাক্তন স্ত্রী এবং শাশুড়ির মৃতদেহ উদ্ধার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বাড়ির দরজা ভেঙে এক প্রৌঢ় এবং তাঁর বৃদ্ধা মায়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি গটেছে রবিবার সকালে সল্টলেকের বিই ব্লকে। ৬০ বছরের শর্মিষ্ঠা কর পুরকায়স্থ এবং তাঁর ৭৯ বছরের মা পাপিয়া দে–র মৃতদেহ উদ্ধার হয়। শর্মিষ্ঠা রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থর প্রাক্তন স্ত্রী। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন মা–মেয়ে। গত দুদিন ধরে তাঁদের সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারেননি তাঁদের আত্মীয়রা। শনিবার রাতে এক আত্মীয় বাড়িতে গিয়ে ডাকাডাকিতে সাড়া না পেয়ে পড়শিদের সঙ্গে বিধাননগর উত্তর থানায় খবর দেন। তারপরই পুলিশ এবং দমকল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে শর্মিষ্ঠা এবং তাঁর মাকে বিছানায় পাশাপাশি শুয়ে থাকা অবস্থায় দেখতে পায়। 

দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হলেও সেগুলির কোভিড–১৯ পরীক্ষাও হবে বলে জানিয়েছেন বিধাননগর উত্তর থানার আইসি। প্রতিবেশীদের বয়ান অনুযায়ী, গত তিনদিন ধরেই ওই বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। মা–মেয়ের সাড়া না মিললেও এসি চলার শব্দ পাওয়া যাচ্ছিল। কোভিড–১৯ পরীক্ষা এবং ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন