প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সভ্য সমাজের প্রতীক হয়ে উঠেছে মাস্ক, মন কি বাত-এ বার্তা মোদীর

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ভারতে করোনা সংক্রমণ রোধে লকডাউন করার পর দ্বিতীয়বার নিজের রেডিও শো মন কি বাত অনুষ্ঠানে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের অনুষ্ঠানে মোদী বললেন, বর্তমানে সভ্য সমাজের প্রতীক হয়ে উঠেছে মাস্ক। প্রকাশ্যে কাউকে থুতু ফেলা থেকেও বিরত থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ভারতের জনগণকে করোনা-যোদ্ধা বলে সম্বোধন করলেন মোদী।

এদিনের অনুষ্ঠানে দেশবাসীকে মাস্ক পরার প্রয়োজনীয়তার কথা আরও একবার মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমাদের মাস্ক পরতে হবে। এটা আমাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। সভ্য সমাজের প্রতীক হয়ে উঠেছে মাস্ক। এটা এক নতুন বাস্তব। মাস্কের ব্যাপারে আমাদের ধারণা আরও বদলে যাবে। আমরা বুঝতে পারছি রাস্তায় থুতু ফেলা খারাপ। এই অভ্যাস আমাদের ছাড়তে হবে।”

অক্ষয় তৃতীয়ার সকালে মন কি বাত-এ মোদী বলেন, এই মহামারী বিভিন্ন উৎসব পালনের রীতিই বদলে দিয়েছে। তিনি বলেন, “আজ আমরা অক্ষয় তৃতীয়া পালন করছি। রমজান মাস শুরু হবে। গত বছর রমজানে আমরা ভাবিইনি এবার এরকম কিছু হতে পারে। আমাদের সংযত হয়ে রমজান পালন করতে হবে। ইদ-ও এমনভাবেই পালন করব আমরা।”

সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দেশবাসীকে আরও একবার উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমরা যেন অতিরিক্ত আত্মবিশ্বাসী না হই। আমরা যেন না ভাবি, আমাদের বাড়ি, অফিস বা এলাকাতে কোভিড ঢুকতে পারবে না। তাই আমাদের কখনও অসতর্ক হলে চলবে না। দু’গজ দূরত্ব সবসময় বজায় রাখতে হবে।”

এদিন নিজের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এবার মন কি বাত অনুষ্ঠানের আগে যে পরিমাণ ফোন এসেছে তা অন্য সব বারের থেকে বেশি। অনেকগুলো বিষয় মাথায় ঘুরছে। জীবনের এই লড়াইয়ে হয়তো অনেক কিছুই আমাদের চোখের আড়াল হয়ে যায়। তাই আমি আমার দেশবাসীর সঙ্গে কিছু বিষয়ে আলোচনা করতে চাই।”

একথা বলেই কোভিড ১৯-এর বিরুদ্ধে দেশবাসীর লড়াইয়ের প্রসঙ্গ তোলেন মোদী। তিনি বলেন, “করোনাভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াই হল জনগণের লড়াই। এই লড়াই মানুষ ও প্রশাসন একসঙ্গে লড়েছে। ভারতের মতো একটা বড় দেশ, যে উন্নতির চেষ্টা করছে, যেখানে দারিদ্রের বিরুদ্ধে লড়াই চলছে, সেখানে এই লড়াইয়ে জেতার একটাই সুযোগ ছিল। আমরা ভাগ্যবান যে দেশের সব মানুষ যোদ্ধাদের মতো এই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।”

মোদী আরও বলেন, “ভারতের যেদিকেই তাকাবেন, দেখবেন এই মানুষের লড়াই। এখন গোটা দুনিয়া মহামারীর বিরুদ্ধে লড়ছে। যখন আগামী দিনে কখনও এই মহামারীর ব্যাপারে আলোচনা হবে, সব সময় ভারতবাসীর এই লড়াইয়ের কথা বলা হবে। গোটা দুনিয়া এই লড়াইকে কুর্নিশ জানাবে।”

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন