Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

সপ্তাহের শুরুতে প্রেম, অর্থ, শরীর,সমস্যা সম্পর্কে জানুন রাশিফল দেখে

deshersamay

Share article:

মেষ/ARIES :

আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। সপ্তাহের প্রথমে কোনও ভাল কাজে সাফল্য মিলবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। বিদেশে ব্যবসার কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। মনে অস্থিরতার জন্য কাজের ক্ষতি। চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা নেই। গুরু জনের সঙ্গে বিবাদে মানসিক কষ্ট। 

বৃষ / TAURUS :

প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে। আপনার সঙ্গীর কাছ থেকে অন্তহীন ভালোবাসা এবং সমর্থন আপনাদের সম্পর্ককেও মজবুত করে তুলবে। সফর করার পক্ষে দিনটি ভালো নয়। তবে আজ আশাতিরিক্ত লাভের মুখ দেখবেন। কোথাও অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আজ কথা বলা অতি জরুরি।

মিথুন GEMINI :


বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হওয়ার সুযোগের কোনও সম্ভাবনা নেই। লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। চিকিৎসার ব্যাপারে খরচ বাড়বে। সপ্তাহের মধ্য ভাগে ভাল কথা বলায় বড় বিবদ থেকে উদ্ধার পাবেন। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে কর্মস্থানে তর্ক। 

কর্কট CANCER :

ভাগ্য উন্নতি আশা করতে পারেন। বিদ্যার্থীরা কোনও বৃত্তির প্রচেষ্টায় সফল হবেন না। ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো অনুষ্ঠানে অংশ না নেওয়ায় ভালো। ব্যবসা-বাণিজ্যের জন্য দূরের যাত্রার যোগ প্রবল। সহকর্মীর ভুলের জন্য কাজের অশান্তি। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। লটারি ও ফাটকা ব্যবসায় টাকা নষ্ট হতে পারে। 

সিংহ LEO:

ব্যবসায় ভাল কিছু ঘটতে দেরি আছে। প্রিয় জনের কাছ থেকে বাজে কথা শুনতে হতে পারে। সংক্রমণ থেকে সাবধান থাকুন। পরিচিত কেউ শত্রুতা করতে পারেন। সময় কিছুটা ঝামেলাপূর্ণ। কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। 

কন্যা VIRGO:

জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। ব্যবসায়ীক উন্নতি আশা করা যায়। জীবন সাথীর জন্য কেনাকাটার যোগ রয়েছে। অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। স্ত্রীর জন্য খরচ বাড়তে পারে। অভাবের পরিমাণ বাড়তে পারে। বাড়িতে অনেক অতিথি আসার সম্ভাবনা।

তুলা LIBRA :

জমি কিনতে গিয়ে অশান্তি বাড়তে পারে। মূত্র সংক্রান্ত রোগে সমস্যার আশঙ্কা। ব্যবসায় বাড়তি সুযোগ কাজে লাগান। গঠনমূলক কাজের দ্বারা উন্নতি। স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। আজ আপনার টাকা হারিয়ে ফেলতে পারেন।  

বৃশ্চিক SCORPIO :

ব্যবসায়ীরা কোনও প্রকার ঝামেলায় পড়তে পারেন। শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা। চাকরিতে পরিবর্তনের যোগ রয়েছে। কাজের জন্য কোনও দূরে যেতে হতে পারে। কোনও পরিকল্পনায় বাধা আসতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে।

ধনু SAGITTARIUS :

ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভাল হবে। সপ্তাহের শেষের দিকে ব্যবসায় ভাল সময় আসতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। বাড়ি তৈরি নিয়ে আলোচনা। পরীক্ষার্থীরা পড়াশোনায় খুব একটা সুবিধা করতে পারবেন না। সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না। 

মকর CAPRICORN:

জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রত্যাশিত কাজে কিছু রহস্যজনক ঝামেলা দেখা দেবে। মায়ের শরীর ভালো যাবে না। কোনো আত্মীয়র সাথে অহেতুক ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যেতে পারেন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা মোকাবেলা করতে হবে। 

কুম্ভ AQUARIUS :

গার্মেন্টস ব্যবসায়ীদের আয় রোজগার কিছু ঝামেলা হতে পারে। ব্যবসায় চাপ বাড়তে পারে। রোগের চিন্তায় কাজের ক্ষতি হতে পারে। এই সপ্তাহে সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে না।

মীন PISCES:

বাবার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। ঋণ কিছুটা পরিশোধ হলেও হতে পারে। পূজা পাঠের জন্য বাড়িতে আলোচনা। কর্মস্থানে শত্রুর জন্য অশান্তি।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন