প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

সচেতন থাকলেই যুদ্ধ জয় সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা এক লক্ষ করোনা আক্রান্ত,‌সুস্থ হয়ে উঠেছেন বলছেন বিশেষজ্ঞরা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। আতুঁরঘর চীন হলেও করোনা জেরে বিধ্বস্ত গোটা ইওরোপ। ইতালি, স্পেন, ব্রিটেন, জার্মানি, আমেরিকা, ইরান সহ বিশ্বের কমপক্ষে ১৬০টি দেশে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ফলে বাড়ছে উদ্বেগ। আশঙ্কিত গোটা বিশ্ব। এর মাঝে খানিক হলেও আশার আলো নিয়ে আসছে সাম্প্রতিক তথ্য। তাতে দেখা গিয়েছে, ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠছেন বিশ্বের এক লক্ষেরও বেশি মানুষ।

বিশ্বজুড়ে এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩,৪৯,৬৭৬। এর মধ্যে মৃত্যু ঘটেছে ১৫,৩০৩। তথ্য বলছে, আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠেছেন ১০০,৩৩৮। সংখ্যাতত্ত্বের বিচারে সাড়ে তিন লক্ষ মানুষের মধ্যে এক লক্ষ মানুষই সুস্থ। সেই প্রেক্ষিতে করোনাভাইরাস কে ভয় না পেয়ে মানুষ যদি সচেতন হয় তাহলে এই ‘যুদ্ধ’ জয় করা সম্ভব বলেই ধারণা।

চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮১,০৯৩। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৭২,‌৭০৩ জন। ইতালিতে পরিস্থিতি রীতিমতো জটিল। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। মৃত্যুও হচ্ছে শ’‌য়ে শ’‌য়ে মানুষের। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭,‌০২৪ জন। স্পেনেও প্রায় ৩,‌৩৫৫ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে।

ইরানে এখনও পর্যন্ত প্রায় ১৯০০ জন মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি সেখানে সুস্থ হয়ে ফিরেছেন ৮,‌৩৭৬ জন। ভারতে এখনও পর্যন্ত ৪১৮ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তার মধ্যে ২৪ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। সেই প্রেক্ষিতে করোনাভাইরাস কে ভয় না পেয়ে মানুষ যদি সচেতন হয় তাহলে এই ‘যুদ্ধ’ জয় করা সম্ভব। বারবার ঠিক একথাই বলছেন বিশেষজ্ঞরা।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন