প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

সংসারের হাল ধরতে গ্রামের রাস্তার পাশেই সাইকেল সারাইয়ের দোকান খুলে বসেছেন অঞ্জলি দেবী

deshersamay

Share article:

জয়দীপ মৈএ,দক্ষিণদিনাজপুর : নারী প্রকৃতি, নারী সৃষ্টি, নারী দশভুজা, নারী শক্তির কাছে অসুর পরাজয় শিকার করেছিলো। নারী এক হাতে সংসার সামলাচ্ছে, পরিবার পরিজনের আবদার মেটাচ্ছে, সন্তান মানুষ করছে, আবার অন্যহাতে রোজগার করে সংসার রক্ষা করছে, আবার কখনো প্রতিবাদী হয়ে উঠছে।

তেমনই দক্ষিণদিনাজপুরের এক লড়াকু মহিলা সাইকেল সারাই করে সংসারের হাল ধরেছেন এ যেন এক হার না মানা গল্প।

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের কুসুম্বা এলাকার বাসিন্দা অঞ্জলি বর্মন দীর্ঘ চার বছর ধরে সংসারের হাল ধরতে সাইকেলের দোকান চালাচ্ছেন গ্রামের রাস্তার পাশে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতুড়ি রেঞ্জ নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন অঞ্জলি বর্মন।
প্রত্যন্ত এলাকায় যেখানে অন্যান্য মহিলারা গৃহস্থলীর কাজ নিয়েই ব্যস্ত থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে অঞ্জলি বর্মন যেন এলাকায় এক আলোচিত নাম।

জানা গেছে একটা সময় স্বামীই সংসার চালাতেন। যদিও স্বামী শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না হওয়ার কারণে বর্তমানে জীবন-জীবিকা হিসাবে সাইকেল মিস্ত্রির কাজ বেছে নিয়েছেন এই মহিলা। গ্রামের রাস্তার পাশে ছোট্ট দোকানে সাইকেল সারানোর পাশাপাশি মোটরসাইকেলেরও ছোটখাট কাজ করেন এই মহিলা।

প্রথমদিকে একজন মহিলাকে সাইকেল চালানোর কাজ করতে দেখে অবাক হতেন অনেকেই। পাশাপাশি নানান কটুক্তিও শুনতে হয়েছে একটা সময়। যদিও বর্তমানে এলাকার বহু মানুষজন তার দোকানে সাইকেল সহ মোটরসাইকেল সারাই করেন বলে জানা গেছে।
জীবন যুদ্ধে হার না মানা অঞ্জলি বর্মন তার কাজ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে জানান “ছেলেরা যদি সব কাজ করতে পারে আমরা মেয়েরা কেন পারব না। যা উপার্জন হয় তাতে সংসার মোটামুটি চলে যায়।”

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন